শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন

জিএসপি সুবিধার আশ্বাস দিয়েছে যুক্তরাষ্ট্র : অর্থ উপদে

বাণিজ্যক ডেস্ক / ১১৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৫ আগস্ট, ২০২৪

যুক্তরাষ্ট্রের দেয়া শর্তপূরণ হলে জিএসপি সুবিধা ফিরে পাওয়া যাবে এমন আশ্বাস পেয়েছেন বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ। রবিবার বাংলাদেশ সচিবালয়ে যুক্তরাষ্ট্র দূতাবাসের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত হ্যালেন লাফেভের সঙ্গে পোশাকখাতে জিএসপি নিয়ে আলোচনায় এমন তথ্য উঠে আসে।

উপদেষ্টা বলেন, শ্রমিক অধিকার নিয়ে যুক্তরাষ্ট্রের কিছু পর্যবেক্ষণ ছিল, সেগুলো নিয়ে আলোচনা হয়েছে। এবিষয়ে দ্রুত সমাধান হবে বলে যুক্তরাষ্ট্র দূতাবাসের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত হ্যালেন লাফেভকে আশ্বস্ত করেছেন অর্থ উপদেষ্টা। বৈঠকে বিদ্যুৎ ও জলবায়ু নিয়েও আলোচনা হয় বলে জানান সালেহ উদ্দিন আহমেদ।

এদিকে, কর্ম পরিবেশ উন্নত করার শর্ত দিয়ে ২০১৩ সালের জুনে বাংলাদেশের জিএসপি সুবিধা বাতিল করে যুক্তরাষ্ট্র। দেশটির বাজারে অগ্রাধিকারমূলক বাজার সুবিধা বা জিএসপির উপর নিষেধাজ্ঞা আরোপের এতদিন পেরিয়ে গেলেও এখনো এই সুবিধা ফিরিয়ে আনতে পারেনি বাংলাদেশ।


এই ক্যাটাগরির আরো সংবাদ