শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫১ অপরাহ্ন

বন্যা পরিস্থিতিতে ফ্লাইট মিস করা যাত্রীদের বিনামূল্যে টিকিট দিতে নির্দেশ

দর্পণ ডেস্ক / ১০৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২৩ আগস্ট, ২০২৪

বন্যা পরিস্থিতির কারণে যেসব যাত্রী ফ্লাইট মিস করছেন তারা বিনামূল্যে প্লেনের টিকিট রি-বুকের সুযোগ পাবেন। পরবর্তী তারিখে বিনামূল্যে প্লেনের টিকিট রি-ইস্যু বা রি-বুক করতে নির্দেশনা দিয়েছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ।

শুক্রবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মো. কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

এরআগে গতকাল বৃহস্পতিবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চলাচলকারী ৩৫টি এয়ারলাইন্সকে এ নির্দেশনা দেওয়া হয়। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মো. কামরুল ইসলাম এয়ারলাইন্সগুলোকে এ সংক্রান্ত চিঠি দিয়েছেন।

চিঠিতে বলা হয়েছে, দেশের বর্তমান বন্যা পরিস্থিতিতে বাংলাদেশের অনেক যাত্রী বিমানবন্দরে আসতে প্রতিকূলতার সম্মুখীন হচ্ছেন। অনেকে তাদের আন্তর্জাতিক ফ্লাইট ধরতে পারছেন না। এ পরিস্থিতিতে এয়ারলাইন্সগুলোকে তাদের যাত্রীদের সহযোগিতা করার অনুরোধ করা হচ্ছে।

এছাড়া যাত্রীদের জন্য এয়ারলাইন্সগুলোকে ২৪ ঘণ্টা যাত্রীসেবা নিশ্চিত এবং বন্যাকবলিত এলাকার যাত্রীদের ফ্লাইটের টিকিট বিনামূল্যে পরিবর্তনের জন্য চিঠিতে অনুরোধ করা হয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ