শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪১ অপরাহ্ন

ফেনীর ৯২ শতাংশ মোবাইল টাওয়ার অচল

নিজস্ব প্রতিবেদক / ৮৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২৩ আগস্ট, ২০২৪

বন্যাকবলিত ১০ জেলায় মোট ১১ শতাংশ মোবাইল টাওয়ার অচল হয়ে পড়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি ফেনীতেই ৯১ দশমিক ৯ শতাংশ টাওয়ার অচল। আর সবচেয়ে কম ক্ষতি হয়েছে সিলেটে। সিলেটে শূন্য দশমিক ৬ শতাংশ মোবাইলের টাওয়ার অচল হয়ে পড়েছে বন্যার কারণে।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) বলছে, বিদ্যুৎ না থাকা ও টাওয়ার এলাকা ডুবে যাওয়ার কারণে মোবাইলের টাওয়ারগুলোকে সচল করা যাচ্ছে না।

আজ শুক্রবার বেলা ৩টা পর্যন্ত বন্যাকবলিত অঞ্চলের মোবাইল নেটওয়ার্ক পরিস্থিতি নিয়ে এসব তথ্য জানিয়েছে বিটিআরসি।

বিটিআরসি জানিয়েছে, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম, খাগড়াছড়ি, হবিগঞ্জ, মৌলভীবাজার ও সিলেট জেলার ১৩ হাজার ২৪০টি টাওয়ারের মধ্যে আজ বেলা ৩টা পর্যন্ত ১ হাজার ৪৬১টি টাওয়ার অচল রয়েছে। সচল রয়েছে ১১ হাজার ৭৭৯টি। এর মধ্যে ফেনী জেলার
৬৫৩টি টাওয়ারের মধ্যে সচল রয়েছে মাত্র ৫৩টি। যা শতাংশের হিসেবে ৯১ দশমিক ৯ শতাংশ। এরপর নোয়াখালী জেলায় ২১ দশমিক ৫ শতাংশ, খাগড়াছড়িতে ১৫ দশমিক ২ শতাংশ, কুমিল্লায় ১৩ দশমিক ৯ শতাংশ, লক্ষ্মীপুরে ৭ দশমিক ১ শতাংশ, মৌলভীবাজারে ৫ দশমিক ৭ শতাংশ, চট্টগ্রামে ২ দশমিক ৭ শতাংশ, ব্রাহ্মণবাড়িয়ায় ১ দশমিক ৭ শতাংশ, হবিগঞ্জে শূন্য দশমিক ৩ শতাংশ এবং সিলেটে শূন্য দশমিক ৬ শতাংশ টাওয়ার অচল।

বিটিআরসি বলছে, সেনাবাহিনীর সহায়তায় ক্ষতিগ্রস্ত এলাকায় টাওয়ার সচল করতে সমন্বয়ের কাজ চলছে। তবে যেসব টাওয়ার এলাকা ডুবে গেছে, পানি নেমে না যাওয়া পর্যন্ত সচল করার কাজ শুরু করা যাচ্ছে না। ফেনী জেলায় ক্ষতিগ্রস্ত টাওয়ার সচল করা কাজ চ্যালেঞ্জিং ও সময়সাপেক্ষ হয়ে পড়েছে। এ ছাড়া সিলেট ও মৌলভীবাজার এলাকায় বন্যা পরিস্থিতি অবনতি হওয়ায় সেখানে যোগাযোগ স্থাপন কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা করেছে বিটিআরসি।


এই ক্যাটাগরির আরো সংবাদ