শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন

আটলান্টিকে নৌকাডুবিতে ৮৯ অভিবাসীর মৃত্যু

দর্পণ ডেস্ক / ১১৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৫ জুলাই, ২০২৪

ইউরোপ যাওয়ার পথে মৌরিতানিয়া উপকূলে নৌকা ডুবে ৮৯ জন অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন অনেকে।

গত ১ জুলাই মৌরিতানিয়ার এনডিয়াগো শহর থেকে প্রায় চার কিলোমিটার দূরে আটলান্টিক মহাসাগরে একটি মাছ ধরার বড় নৌকা ডুবে যায়। পরে মৌরিতানিয়ার কোস্টগার্ড অভিযান চালিয়ে ৮৯ জনের মরদেহ উদ্ধার করে। এ সময় জীবিত উদ্ধার করা হয়েছেন পাঁচ বছরের এক মেয়েসহ ৯ জনকে।

স্থানীয় কর্মকর্তারা জানান, সেনেগাল ও গাম্বিয়া সীমান্ত থেকে ১৭০ যাত্রী নিয়ে নৌকাটি যাত্রা করেছিল। সেই হিসেবে এখনও নিখোঁজ রয়েছে ৭২ জন।

স্পেন সরকার জানিয়েছে, গত বছর ক্যানারি দ্বীপপুঞ্জে ৩৯ হাজার ৯১০ অভিবাসী নেমেছে, যা এক বছরের মধ্যে দ্বিগুনেরও বেশি।

স্পেনের দাতব্য সংস্থা ক্যামিনান্দো ফ্রনটেরাস বলছে, চলতি বছরের প্রথম পাঁচ মাসে সমুদ্রপথে স্পেনে যেতে পাঁচ হাজারের বেশি অভিবাসীর মৃত্যু হয়েছে। ২০০৭ সালের পর এটিই সর্বোচ্চ অভিবাসন প্রত্যাশীর মৃত্যু।


এই ক্যাটাগরির আরো সংবাদ