শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন

সেনাসহ ৩৩ রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের ট্রলার সেন্ট মার্টিনে!

নিজস্ব প্রতিবেদক / ১২৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৫ জুলাই, ২০২৪

মিয়ানমারের চলমান সংঘাতময় পরিস্থিতিতে আজ শুক্রবার ভোরে ৩৩ জন যাত্রীবোঝাই একটি ট্রলার সেন্ট মার্টিন দ্বীপে ভিড়েছে। ট্রলারে যাত্রীদের মধ্যে রয়েছেন মিয়ানমারের সীমান্তরক্ষী-বিজিপির দুই সশস্ত্র সদস্য ও ৩১ জন রোহিঙ্গা।

এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আদনান চৌধুরী গণমাধ্যমে বলেন, ‘একটা সূত্রে আমিও খবর পেয়েছি। দ্বীপে তারা বিজিবির হেফাজতে রয়েছে। তবে বিজিবি এ বিষয়টি এখনো আমাকে জানায়নি।’

এ ব্যাপারে সেন্ট মার্টিন দ্বীপের বিজিবির দায়িত্বপ্রাপ্ত সুবেদার সানোয়ার হোসেন গণমাধ্যমে জানান, ‘ট্রলারে করে ওরা ৩৩ জন এসেছে। তাদের আমাদের (বিজিবি) হেফাজতে রাখা হয়েছে। আমি ঘটনাস্থলে যাচ্ছি। পরে আরো বিস্তারিত জানাব।’

সেন্ট মার্টিন দ্বীপ ইউনিয়নের চেয়ারম্যান মুজিবুর রহমান জানান, মিয়ানমারের মংডু এলাকা থেকে এসব যাত্রী নিয়ে ট্রলারটি প্রবল বর্ষণ ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার প্রতিকূল অবস্থায় সেন্ট মার্টিনে আসে বলে তিনি জানতে পেরেছেন। বর্তমানে তারা দ্বীপের উত্তর সৈকতের একটি রিসোর্টে বিজিবির পাহারায় রয়েছে।

দ্বীপের বাসিন্দা ও জেলা প্রশাসনের বিচকর্মী নুরুল আমিন জানান, গত রাতভর দ্বীপে ভারি বর্ষণ হয়েছে। মংডু এলাকার অশান্ত পরিস্থিতিতে আরো বেশ কয়েকটি ট্রলারে করে সেখানকার লোকজন সাগর পাড়ি দিয়েছে। তাদের মধ্যে সেন্ট মার্টিনে এসে ভিড়েছে একটি।


এই ক্যাটাগরির আরো সংবাদ