শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন

অভিনেতা আজিজুল হাকিমের শারীরিক অবস্থা উন্নতি

দর্পণ ডেস্ক / ৩০৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২০
ফাইল ছবি

করোনায় আক্রান্ত অভিনেতা আজিজুল হাকিমের শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে।

১৭ নভেম্বর (মঙ্গলবার) সন্ধ্যা সোয়া ৫টার দিকে এমনটাই নিশ্চিত করেন অভিনেতার সহধর্মিণী জিনাত হাকিম।

নগরীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আজিজুল হাকিম। এখন তিনি শারীরিকভাবে ভালো আছেন। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১২ নভেম্বর থেকে লাইফ সাপোর্টে ছিলেন দেশের অন্যতম সফল অভিনেতা আজিজুল হাকিম। পরিস্থিতির খানিক উন্নতি হলে ১৫ নভেম্বর লাইফ সাপোর্ট খুলে নেয়া হয়। রাখা হয়, আইসিইউতে।

সপরিবারে করোনায় আক্রান্ত হয়েছেন আজিজুল হাকিম। কিন্তু এ অভিনেতার শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় গত ১২ নভেম্বর রাত সাড়ে ৮টার দিকে হাসপাতালে ভর্তি করা হয় তাকে। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গত ১৩ নভেম্বর সকাল সাড়ে ৮টায় ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়। বেশি মাত্রায় এ অভিনেতার ফুসফুস সংক্রমিত হওয়ায়, পরবর্তীতে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। গত ১৫ নভেম্বর সন্ধ্যায় আজিজুল হাকিমের লাইফ সাপোর্ট খুলে দেওয়া হয়।

অন্যদিকে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী আজিজুল হাকিমের স্ত্রী নাট্যকার জিনাত হাকিম ও তাদের পুত্র মুহাইমিন রেদোয়ান হাকিম বাসা থেকেই চিকিৎসা নিচ্ছেন। বিষয়টি উল্লেখ করে জিনাত হাকিম বলেন—আমার ছেলে ও আমি বাসাতে চিকিৎসাধীন অবস্থায় ভালো আছি। আলহামদুলিল্লাহ।

ছাত্রজীবনে আরিয়ানাক থিয়েটারে যুক্ত হন আজিজুল হাকিম। ১৯৭৭ সালে আরণ্যক নাট্যদলে যোগ দেন। তারপর অনেক দর্শকপ্রিয় মঞ্চ-টিভি নাটক ও চলচ্চিত্র উপহার দিয়েছেন তিনি। ১৯৯৩ সালে নাট্যকার জিনাত হাকিমের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। তাদের সংসার আলো করে আসে কন্যা নাযাহ হাকিম ও পুত্র মুহাইমিন রেদোয়ান হাকিম।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ