শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন

এমবিবিএস ভর্তি পরীক্ষা ৯ ফেব্রুয়ারি এবং ডেন্টাল ৮ মার্চ

নিজস্ব প্রতিবেদক / ১৭৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩

২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষা ৯ ফেব্রুয়ারি এবং ডেন্টাল ভর্তি পরীক্ষা ৮ মার্চ ২০২৪ সকাল ১০ টায় অনুষ্ঠিত হবে।

আজ রোববার দুপুরে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে এমবিবিএস/বিডিএস ভর্তি পরীক্ষা গ্রহণের লক্ষ্যে বিদ্যমান ভর্তি নীতিমালা হালনাগাদ এবং ভর্তি পরীক্ষার সময়াবদ্ধ কর্মপরিকল্পনা চূড়ান্তকরণ বিষয়ক সভা শেষে এই তথ্য জানান স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।

তিনি বলেন, বিগত ১০ বছরে এমবিবিএস ভর্তি পরীক্ষায় কোন অনিয়ম বা দুর্নীতি হয়নি। এবছরের পরীক্ষাতেও যাতে কোন রকম অনিয়ম, অবহেলা না হয় সে বিষয়ে সব রকম কার্যকর পদক্ষেপ নেয়া হয়েছে।
পরীক্ষা অনুষ্ঠানের সময় উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা ২০২৪ এর ৯ ফেব্রুয়ারি এবং ডেন্টাল ভর্তি পরীক্ষা ৮ মার্চ সকাল ১০ টায় অনুষ্ঠিত হবে। এই পরীক্ষার এক মাস আগে থেকে অর্থাৎ আগামী ৯ জানুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি/২০২৪ পর্যন্ত সব ধরনের কোচিং সেন্টারগুলো বন্ধ থাকবে।

ভর্তি পরীক্ষার আবেদনের সময় উল্লেখ করে জাহিদ মালেক বলেন, এ বছর এমবিবিএস ভর্তি পরীক্ষার জন্য বিদেশি শিক্ষার্থীরা আবেদন করতে পারবে ৪ জানুয়ারি থেকেই। দেশি শিক্ষার্থীরা আবেদন করতে পারবে ১০ জানুয়ারি থেকে, আবেদনের শেষ সময় ২৩ জানুয়ারি। ভর্তির জন্য ফি জমা নেওয়া শুরু করা হবে ২৪ জানুয়ারি থেকে এবং রোল বা আসন বরাদ্দ করা হবে ২৬ জানুয়ারি থেকে। পরীক্ষার প্রবেশপত্র বিতরণ করা হবে ৫ ফেব্রুয়ারি এবং হাজিরা সীট ডাউনলোড করা যাবে ৮ ফেব্রুয়ারিতে। এবছর এমবিবিএস পরীক্ষায় পাশ নম্বর নির্ধারণ করা হয়েছে ৪০ নম্বর।

এবারের এমবিবিএস ভর্তি পরীক্ষায় মোট আসন সংখ্যা উল্লেখ করে তিনি বলেন, সরকারি মেডিকেলের জন্য মোট আসন রয়েছে ৫ হাজার ৩৮০ টি, যার মধ্যে এ বছরই ১ হাজার ৩০ টি আসন বৃদ্ধি করা হয়েছে। প্রাইভেট মেডিকেলের জন্য আসন রয়েছে ৬ হাজার ৩৪৮ টি এবং আর্মি মেডিকেল কলেজের জন্য ৩৭৫ টি আসন বরাদ্দ করা হয়েছে।
এ সময়ে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব জাহাঙ্গীর আলম, স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব আজিজুর রহমান, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এবিএম খুরশীদ আলম, স্বাস্থ্য শিক্ষা বিভাগের মহাপরিচালক অধ্যাপক টিটু মিয়া, প্রাইভেট মেডিকেল এসোসিয়েশন এর সভাপতি মুবিন খান, বিএমআরসি প্রতিনিধি প্রফেসর শহীদুল্লহ্, সিলেট ওসমানী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক এনায়েত হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।(বাসস)


এই ক্যাটাগরির আরো সংবাদ