শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন

ঢাকায় পুলিশ হত্যা মামলায় গাজীপুরে আটক ৪

গাজীপুর প্রতিনিধি / ১২৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২২ নভেম্বর, ২০২৩

ঢাকায় বিএনপির সমাবেশে পুলিশ সদস্য পারভেজ হত্যায় দায়ের করা মামলায় আত্মগোপনে থাকা বিএনপির চার নেতাকর্মীকে গাজীপুরের লক্ষ্মীপুরা এলাকা থেকে আটক করেছে মেট্রো পুলিশ।

বুধবার সকালে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান উপকমিশনার মোহাম্মদ ইব্রাহীম খান।

গ্রেপ্তারকৃতরা হলেন ঢাকার শেরে বাংলা নগর থানা বিএনপির আমতলা ইউনিটের সদস্য মো. ইমরান, একই ইউনিটের সাধারণ সম্পাদক মো. বাবুল মিয়া, মো. মনির হোসেন ও বাদল দাস।

উপকমিশনার মোহাম্মদ ইব্রাহীম খান জানান, গত ২৮ অক্টোবর ঢাকার পল্টন থানার সামনে বিএনপির সমাবেশ চলাকালে পুলিশ সদস্য পারভেজকে পিটিয়ে হত্যা করা হয়। এই হত্যায় জড়িত আসামিরা গাজীপুর মহানগর সদর থানা এলাকায় আত্মগোপন করে অবস্থান করছে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত রাতে অভিযান চালায় পুলিশ। এ সময় সদর থানার লক্ষীপুরা এলাকা থেকে আত্মগোপনকারী ইমরানকে গ্রেপ্তার করা হয়।

পরে ইমরানের দেয়া তথ্য মতে তথ্য প্রযুক্তি, ঘটনার সময় প্রাপ্ত ভিডিও ফুটেজ ও ছবি এবং আসামির মোবাইল ফোন বিশ্লেষণ করে ওই ঘটনায় জড়িত বাবুল মিয়া, মনির হোসেন ও বাদল দাসকে গাজীপুরের বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

জিজ্ঞাসাবাদে ইমরান পুলিশ সদস্যদের উপর আক্রমণের ঘটনার সাথে সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেন এবং ঘটনায় জড়িত অন্যান্য সহযোগীদের নাম প্রকাশ করেন।

বাবুল মিয়ার নেতৃত্বে পুলিশ কনস্টেবল পারভেজ হত্যার পর গ্রেপ্তার এড়াতে তারা গাজীপুর মহানগরের বিভিন্ন এলাকায় আত্মগোপন করেন।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে রিমান্ড আবেদন করে তাদের আদালতে পাঠানো হবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।


এই ক্যাটাগরির আরো সংবাদ