শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন

পোশাক কারখানায় দেওয়া আগুনে শ্রমিকের মৃত্যু

গাজীপুর প্রতিনিধি / ২৯০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৩০ অক্টোবর, ২০২৩

গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে এবিএম ফ্যাশন লিমিটেড নামের একটি কারখানায় বিক্ষুব্ধ শ্রমিকদের দেওয়া আগুনে পুড়ে এক শ্রমিক নিহত হয়েছেন। আনুমানিক ৩২ বছর বয়সি নিহত শ্রমিকের পরিচয় পাওয়া যয়নি। গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার (দক্ষিণ) মোহাম্মদ ইব্রাহিম খাঁন বিষয়টি নিশ্চিত করেছেন।

সোমবার রাত ৯টার দিকে আগুনে পুড়ে নিহত শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়। তবে নিহত শ্রমিক নারী নাকি পুরুষ তা নিশ্চিত করতে পারেনি পুলিশ।

উপকমিশনার মোহাম্মদ ইব্রাহিম খাঁন জানান, আজ সোমবার বিকেল সোয়া ৫ টার দিকে কোনাবাড়ী এবিএম ফ্যাশন লিমিটেড নামের একটি কারখানায় আগুন দেন বিক্ষুদ্ধ শ্রমিকরা। তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুন নিয়ন্ত্রণে আসার পর কারখানার ভেতর থেকে দগ্ধ হয়ে মারা যাওয়া এক শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার বয়স আনুমানিক ৩২ বছর। তবে তিনি নারী না পুরুষ তা নিশ্চিত হওয়া যায়নি। তাৎক্ষণিকভাবে নিহত শ্রমিকের নাম-পরিচয়ও জানা যায়নি।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন জানান, বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলনরত শ্রমিকরা বেলা সোয়া ৫টার দিকে কোনাবাড়ী এবিএম ফ্যাশন লিমিটেড নামের কারখানায় আগুন দেন। তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে।

উল্লেখ্য, বেতন বৃদ্ধির দাবিতে আজ সোমবার সকাল থেকে গাজীপুরের ভোগড়া বাইপাসের আশপাশের এলাকার কারখানার শ্রমিকরা আন্দোলন শুরু করে। বিকেলে সেই আন্দোলন কোনাবাড়ীর আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে। আন্দোলন চলাকালে শ্রমিকদের সঙ্গে পুলিশের বেশ কয়েকবার সংঘর্ষ হয়। পরে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। পুলিশের গুলিতে দুপুরে এক শ্রমিক মারা যান। এ খবর ছড়িয়ে পড়লে শ্রমিকরা আরও বিক্ষুব্ধ হয়ে উঠে। পরে তারা আশপাশে ভাঙচুর করে। তারা গাজীপুর ডিবিএল ফায়ার সার্ভিসের একটি গাড়িও ভাঙচুর করে। একপর্যায়ে কোনাবাড়ী এবিএম কারখানায় আগুন লাগিয়ে দেয়। অগ্নিসংযোগের খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা রাত ৯টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ