শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন

মৌমাছির কামড়ে কৃষকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক / ১৬২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৩০ অক্টোবর, ২০২৩

চট্টগ্রামের মিরসরাইয়ে মৌমাছির কামড়ে এক কৃষকের মৃত্যু হয়েছে। একই ঘটনায় আরও তিন কৃষক আহত হয়েছেন।

রোববার (২৯ অক্টোবর) বিকালে নিজের ক্ষেতে কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে।

নিহত কৃষকের নুরুল আলম (৬০) উপজেলার সাহেরখালী ইউনিয়নের পূর্ব ডোমখালী গ্রামের রমজান আলীর ছেলে। আহতরা হলেন, মো. শাহজাহান (৬০),  মো. রুবেল (৩০) ও মো. মনির হোসেন (৩২)।

স্থানীয়রা ও জনপ্রতিনিধি জানান, রোববার ক্ষেতে কাজ করার সময় এক ঝাঁক উড়ন্ত মৌমাছির কবলে পড়েন এ চার কৃষক। একসঙ্গে কয়েকশ’ মৌমাছি নুরুল আলমকে কামড় দিলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে বাড়ি নিয়ে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

এসময় আহত তিন কৃষককে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন।

এ বিষয়ে সাহেরখালী ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. ইউসুফ নূরী বলেন, মাঠে কাজ করার সময় হঠাৎ একঝাঁক মৌমাছির কামড়ে কৃষক নুরুল আলমের মৃত্যু হয়েছে। এসময় আরও তিন কৃষক আহত হলে হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন তারা।


এই ক্যাটাগরির আরো সংবাদ