শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন

আগুনে পুড়ে গেছে বাবুরহাটের অর্ধ শতাধিক দোকান

নিজস্ব প্রতিবেদক / ১৩৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৩০ অক্টোবর, ২০২৩

নরসিংদীর পাইকারী কাপড়ের বাজার শেখেরচর-বাবুরহাটে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ১১টি ইউনিটের আড়াই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আসলেও পুড়ে গেছে প্রায় অর্ধশতাধিক দোকান।

রোববার (২৯ অক্টোবর) রাত ২টা ৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে রাত সাড়ে ১১টার দিকে শেখেরচরের বাবুরহাটের বণিক সমিতির অফিস সংলগ্ন এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে নরসিংদী, গাজীপুর, নারায়ণগঞ্জসহ বিভিন্ন এলাকার অন্তত ১১টি ইউনিট কাজ করে। তাদের আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আসে।

ব্যবসায়ীরা জানান, শেখেরচর বাজারে বেশ কয়েকবার অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে, তবে এবার অনেক বড় ধরনের আগুন লাগার ঘটনা ঘটলো। বাজারের গলিগুলো খুবই ঘিঞ্জি থাকায় আগুন নিভাতে দেরি হয় বলে জানান তারা।

আগুনের সূত্রপাত বলতে না পারলেও অর্ধশতাধিক দোকান পুড়ে গেছে বলে দাবি করেন ব্যবসায়ীরা।


এই ক্যাটাগরির আরো সংবাদ