শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন

নন্দীগ্রামে এক সাথে ২৮টি পরিবার’কে আত্মহত্যার হুমকি

আমিনুল ইসলাম জুয়েল, নন্দীগ্রাম (বগুড়া) / ২৯৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৬ জানুয়ারী, ২০২১

বগুড়ার নন্দীগ্রামে এক সাথে ২৮টি পরিবারকে আত্মহত্যার হুমকি দিয়েছে। কারন হিসাবে তারা বলছে, তাদের থাকা খাওয়া এমন কি ঘুমানোর জায়গা পর্যন্ত থাকছেনা আগামী ১৫ তারিখের পর থেকে। তাই দিশেহারা ২৮টি পরিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর তাদের পুনর্বাসনের আবেদন করেন এবং সবাই আত্মহত্যার হুমকি দেন।

বুধবার (৬ জানুয়ারী) সকাল ১১টায় এই ২৮টি পরিবার উপজেলা পরিষদে গিয়ে উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা চেয়ারম্যান, পৌর মেয়র, উপজেলা ভাইস চেয়ারম্যান, উপজেলা মহীলা ভাইস চেয়ারম্যান বরাবর এমন মানবিক আবেদন (দরখাস্থ) প্রদান করে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, নন্দীগ্রাম পৌরসভার ২নং ওযার্ডের ওমরপুর সড়কপাড়া নামক স্থানে বগুড়া নাটোর মহাসড়কের জায়গায় রাস্তার সাথেই টং ঘরে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছে এই ২৮টি পরিবার। কোন সময় রাস্তায় গাড়ির চাকায় পৃষ্ট হয়েছে আপনজন, আবার কোন সময় গভীর রাতে ট্রাক উল্টে ঘুমন্ত পুরো পরিবারের বুকের উপর আছরে পরেছে। মৃত্যু আতংক নিয়ে তবুও তারা সেখানেই বসবাস করেছে শুধু ১শতক জায়গা না থাকার কারনে। এখন সেই আশ্রয় টুকুও কেরে নিচ্ছে সড়ক বিভাগ। রাস্তা প্রসস্থ করার জন্য এই সব পরিবার গুলোকে তাদের বসত বাড়ি সরিয়ে নিতে ১০ দিনের সময় বেঁধে দিয়েছে।

এবিষয়ে ভুক্তভোগী পরিবারের সদস্যদের সাথে কথা বললে তারা জানান, আমরা গরীব অসহায়, দিন আনি দিন খাই, আমাদের কারো ১শতক জায়গা পর্যন্ত নেই। এ বিষয়ে আমরা বার বার আবেদন জানিয়েছি, কিন্তু কেউ কোন প্রকার নজর দেয়নি। এখন আমাদের বাড়ি ঘর ভেঙে দিলে আমরা কোথায় যাব, তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা ও পৌর চেয়ারম্যান বরাবর এই ১০ দিনের মধ্যে আমাদের পূনর্বাসনের জন্য আবেদন (দরখাস্থ) করেছি, এই আবেদন আমাদের জীবনের শেষ আবেদন, এর পরও যদি আমাদের কোন ব্যাবস্থা না করে তাহলে বাধ্য হয়ে এই ২৮টি পরিবারের সকল সদস্য বিছানা বালিশ নিয়ে মহাসড়কের রাস্তায় শুয়ে পরবো, সরকার হয় আমাদের ঘুমানোর জায়গা দিবে না হয় আমাদের উপর দিয়ে গাড়ি চালিয়ে কবরে চির তরে ঘুমিয়ে দিবে, এক কথায় আমরা আত্মহত্যার পথ বেছে নিব।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ শারমিন আখতার সহ চেয়ারম্যান মহোদয়দের সাথে কথা বললে সবাই জানান, উক্ত বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ