শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৫ অপরাহ্ন

বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে দুদিন আমদানি-রপ্তানি বন্ধ

নিজস্ব প্রতিবেদক / ১৪৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আজ বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) সরকারি ছুটি থাকায় এবং আগামীকাল শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকায় বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে দুই দিন আমদানি-রপ্তানিসহ বন্দর ও কাস্টমস হাউজে বাণিজ্য বন্ধ রয়েছে। তবে চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।

পুনরায় শনিবার (৩০ সেপ্টেম্বর) সকাল থেকে আমদানি-রপ্তানি কার্যক্রম চলবে এ বন্দরে।

এদিকে দুই দিন আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকায় বন্দরের দু’পাশে প্রবেশের অপেক্ষায় শত শত ট্রাক পণ্য নিয়ে আটকা পড়েছে। এসব পণ্যের মধ্যে পঁচনশীল বিভিন্ন খাদ্যদ্রবসহ শিল্পকারখানার জরুরি কাজে ব্যবহৃত কাঁচামালও রয়েছে।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বিশ্বাস জানান, বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকলেও পাসপোর্টযাত্রীরা স্বাভাবিক নিয়মে যাতায়াত করছেন।

স্থলবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক আব্দুল জলিল জানান, ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বৃহস্পতিবার ও সাপ্তাহিক শুক্রবার ছুটি থাকায় টানা দুইদিন দু’দেশের মধ্যে আমদানি-রপ্তানি বন্ধসহ কাস্টমস ও বন্দরের কার্যক্রম বন্ধ রয়েছে। আগামী শনিবার সকাল থেকে আবার স্বাভাবিকভাবেই আমদানি-রপ্তানি বাণিজ্য শুরু হবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ