শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন

আবারও বাড়ল স্বর্ণের দাম

নিজস্ব প্রতিবেদক / ২৭৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ জানুয়ারী, ২০২১

মহামারী করোনাভাইরাসের উদ্ভূত পরিস্থিতির মধ্যেও স্বর্ণের বাজারে অস্থিরতা কাটছেই না।  সর্বশেষ গত ডিসেম্বরে দাম কমানোর পর দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ানো হচ্ছে।  ২২, ২১ ও ১৮- এই তিন  মানের (ক্যারেট) স্বর্ণের দাম প্রতি ভরিতে ১ হাজার ৯৮৩ টাকা বাড়ানো হয়েছে। যা বুধবার থেকে কার্যকর হবে।

ফলে বুধবার থেকে সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের স্বর্ণ কিনতে হলে প্রতি ভরির দাম পড়বে ৭৪ হাজার ৬৫০ টাকা।

মঙ্গলবার বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে।  সর্বশেষ গত ২ ডিসেম্বর স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ১৬৬ টাকা কমানো হয়েছিল। এর এক মাস যেতে না যেতেই একলাফে ভরিতে বাড়ানো হল প্রায় ২ হাজার টাকা।

স্বর্ণের নতুন দাম অনুযায়ী, বুধবার থেকে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ কিনতে হবে ৭৪ হাজার ৬৫০ টাকা দিয়ে। যা মঙ্গলবার পর্যন্ত এই মানের স্বর্ণ বিক্রি হয় ৭২ হাজার ৬৬৭ টাকায়।

বুধবার থেকে ২১ ক্যারেট স্বর্ণের প্রতি ভরির দাম পড়বে ৭১ হাজার ৫০০ টাকা। যা মঙ্গলবার পর্যন্ত ৬৯ হাজার ৫১৭ টাকায় বিক্রি হচ্ছিল এই মানের স্বর্ণ।

আর ১৮ ক্যারেটের স্বর্ণের ভরির দাম পড়বে ৬২ হাজার ৭৫২ টাকা। যা মঙ্গলবার পর্যন্ত এই মানের স্বর্ণ বিক্রি হচ্ছিল ৬০ হাজার ৭৬৯ টাকায়।

এ ছাড়া সনাতন পদ্ধতির স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ৫২ হাজার ৪৩০ টাকা। যা মঙ্গলবার পর্যন্ত ৫০ হাজার ৪৪৭ টাকায় এই মানের স্বর্ণ বিক্রি হয়।

তবে রুপার দাম অপরিবর্তিত থাকবে বলে জানায় বাজুস।


এই ক্যাটাগরির আরো সংবাদ