শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন

জমকালো আয়োজনে ইন্টার মায়ামিতে মেসিকে বরণ

স্পোর্টস ডেস্ক / ১৪২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৭ জুলাই, ২০২৩

জমকালো আয়োজনে আর্জেন্টাইন তারকা লিওনেল মেসিকে বরণ করে নিলো যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামি।

ভিআরভি পিএনকে স্টেডিয়ামে অভ্যর্থনা অনুষ্ঠানে মেসিকে সেই চিরচেনা ১০ নম্বর জার্জি তুলে দেন মায়ামি মালিক ডেভিড বেকহাম।

আগামী ২১ জুলাই এই জার্সিতে অভিষেক হতে পারে বিশ্বকাপ জয়ী অধিরায়কের। একদিন আগেই ইন্টার মায়াসির সাথে দুই বছরের আনুষ্ঠানিক চুক্তি করেন লিও।

মায়ামির মেতো শহরকে বেছে নিতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন লিওনেল মেসি। মাঠের খেলায় সামর্থের সবটুকু দিয়ে মায়ামিতে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন লিও।

মায়ামিতে প্রবল ঝড়-বৃষ্টির কারণে মেসির অনুষ্ঠান এক ঘন্টা পিছিয়ে দেয়া হয়। মেসি অবশ্য তার পরিবারের সাথে ঠিক সময়েই এসেছিলেন। বৃষ্টি থামার পর মঞ্চ সাজিয়ে স্বাগত জানানো হয় সার্জিও বুসকেটসকে। তার হাতে জার্সি তুলে দেন ক্লাবের কর্তাব্যক্তিরা। এরপরেই মেসিকে মঞ্চে ডেকে নেয়া হয়। আতশবাজির আলোয় রঙিন হয়ে উঠে ড্রাইভ পিংক স্টেডিয়ামের আশপাশের আকাশ।

এক বিবৃতিতে মেসি বলেন, ‘আমেরিকা এবং ইন্টার মায়ামিতে ফুটবলজীবনের নতুন অধ্যায় শুরু করছি। আমার কাছে এটা একটা দুর্দান্ত সুযোগ। সবাই মিলে এই সুন্দর প্রকল্পটাকে এগিয়ে নিয়ে যাবার পরিকল্পনা আমার। এটাই এখন আমার নতুন বাড়ি। সকলকে সাহায্য করার জন্য মুখিয়ে রয়েছি।’


এই ক্যাটাগরির আরো সংবাদ