শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন

জাতীয় দলে খেলতেই হবে, এমন চিন্তায় নেই মাশরাফি

স্পোর্টস ডেস্ক / ২৬৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৪ জানুয়ারী, ২০২১
মাশরাফি বিন মুর্তজা। (ফাইল ফটো)

গত মার্চে বাংলাদেশের অধিনায়কত্ব ছাড়ার দিন মাশরাফি মুর্তজা বলেছিলেন, জাতীয় দলে খেলতেই হবে, এমন চিন্তা নেই তার। জাতীয় দলে সুযোগ না পেলে ঘরোয়া ক্রিকেট খেলা চালিয়ে যাবেন।

সোমবার জাতীয় দল থেকে ক্যারিয়ারে প্রথমবারের মতো বাদ পড়ার পরও তার ভাবনায় একটুও চিড় ধরেনি। এখনও তার ধ্যানে আছে ক্রিকেট। সেটা শুধুমাত্র জাতীয় দলের মধ্যে সীমাবদ্ধ নয়। দেশের সফলতম বোলার ঘরোয়া ক্রিকেট চালিয়ে যাবেন আরও কিছুদিন।

রাতে মুঠোফোনে রাইজিংবিডিকে মাশরাফি বলেন, ‘জাতীয় দল সম্পূর্ণ পেশাদার জায়গা। আপনাকে কঠিন থেকে কঠিনতম সিদ্ধান্ত নিতে হবে। নির্বাচকদের সিদ্ধান্তকে আমি পুরোপুরি পেশাদারভাবে নিচ্ছি। এখানে মন্তব্য করার মতো কিছু নেই।’

ইনজুরি জর্জরিত ক্যারিয়ারে তিনি কয়েকবার দল থেকে ছিটকে গেছেন, কিন্তু ফিরেছেন স্বরূপে। তবে এবার ভিন্ন গল্প, দূরদর্শী চিন্তা করে তাকে আর দলে নেওয়ার প্রয়োজন অনুভব করছে না নির্বাচক কমিটি। তাই ১০ মাস পর শুরু হতে যাওয়া বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক ম্যাচে নেই মাশরাফির নাম। তাহলে কি শেষ হতে যাচ্ছে একটি অধ্যায়!

মাশরাফির বার্তা পরিষ্কার, ‘আমি খেলা চালিয়ে যাবো। আমাকে জাতীয় দলে খেলতেই হবে এমন ভাবনা এখনও নেই। কিছুদিন আগেও তো বঙ্গবন্ধু টি-টোয়েন্টিতে খেলেছি। আমাকে খুলনাসহ আরও তিনটি দল নিতে আগ্রহ প্রকাশ করেছিল। তাদেরকে ধন্যবাদ। সামনেও আমাকে দলে নিলে আমি খেলবো। আমি আজও একই কথা বলছি। জাতীয় দল থেকে বাদ পড়ছি, এসব ভাবনা আমার মধ্যে একদমই নেই।’

গত মার্চে অধিনায়কত্ব ছাড়েন মাশরাফি। নেতৃত্বে জয়ের অর্ধশতক নিয়ে তিনি দায়িত্ব ছাড়েন। জিম্বাবুয়ের বিপক্ষে খেলার পর নেমেছিলেন ঢাকা প্রিমিয়ার লিগে। কিন্তু এক ম্যাচ খেলার পর করোনায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয় ক্রিকেট। ৯ মাস পর মাঠে নেমে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে আলো ছড়ান। ৪ ম্যাচে নিয়েছিলেন ৭ উইকেট। ম্যাচ প্রতি বোলিং গড় ৮.০৬। কিন্তু ওয়েস্ট ইন্ডিজ সিরিজে দলে সুযোগ পেতে নির্বাচকদের চোখে এ পারফরম্যান্স যথেষ্ট ছিল না।র


এই ক্যাটাগরির আরো সংবাদ