শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫১ অপরাহ্ন

১৪ কোটি ১১ লাখ টাকা বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধ করেছে সিসিক

নিজস্ব প্রতিবেদক / ১৪৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১১ জুন, ২০২৩

সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) ১৪ কোটি টাকার অধিক বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধ করেছে। ৪ কোটি ১১ লাখ টাকা বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধ করেছে সিটি কর্পোরেশন।

রোববার দুপুরে নগর ভবনে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেটের বিভিন্ন ডিভিশনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে বিদ্যুৎ বিলের ১৪ কোটি ১১ লাখ ২ হাজার ৯শ ২৯ টাকার চেক হস্তান্তর করেন সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী।

এসময় উপস্থিত ছিলেন সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বদরুল হক, সিসিকের প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেটের প্রধান প্রকৌশলী আব্দুল কাদের, সিসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা মো. মতিউর রহমান, নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) রুহুল আলম, বিদ্যুৎ উন্নয়ন সিলেটের ডিভিশন-১ এর নির্বাহী প্রকৌশলী ফজলুল করীম, ডিভিশন-২ এর নির্বাহী প্রকৌশলী শামস ই আরেফিন, ডিভিশন-৩ এর নির্বাহী প্রকৌশলী শ্যামল চন্দ্র সরকার, ডিভিশন-৪ এর নির্বাহী প্রকৌশলী আব্দুর রাজ্জাক, সিসিকের হিসাবরক্ষণ কর্মকর্তা আ ন ম মনছুফ ও সহকারি প্রকৌশলী জয়দেব বিশ্বাস।সিলেট সিটি কর্পোরেশনের বৈদ্যুতিক ও পরিবহন শাখার নির্বাহী প্রকৌশলী মোঃ রুহুল আলম বাসস’কে জানান, ২০২৩ সনের মার্চ পর্যন্ত বিলম্ব ফি ছাড়া ভ্যাটসহ বকেয়া ১৪ কোটি ১১ লাখ ২ হাজার ৯শ ২৯ টাকার চেক আজ রবিবার (১১ জুন) পিডিবি’র কাছে হস্তান্তর করেছে সিসিক। সিসিকের রাজস্ব আয় অর্থাৎ নিজস্ব তহবিল থেকে এ বকেয়া পরিশোধ করা হয়েছে।

সিসিক কর্মকর্তা আরও জানান, পিডিবি’র দাবি অনুযায়ী উক্ত বকেয়া টাকার লেইট পেমেন্ট সার্চ চার্জ বাবত সিসিকের কাছে চলতি বছরের মার্চ পর্যন্ত আরও প্রায় ৩ কোটি টাকা দাবি করছে পিডিবি। সে টাকা মওকুফ করতে পিডিবি কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছে সিসিক। এ বিষয়ে এখনও কোন সিদ্ধান্ত হয়নি।

এর প্রায় ৬ মাস আগ সিসিক কর্তৃপক্ষ একসাথে আরও প্রায় ৬ কোটি টাকা বিদ্যুৎ বিল পরিশোধ করেছে। উল্লেখ্য, প্রতিমাসে সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) এর মোট বিদ্যুৎ বিল আসে গড়ে প্রায় ৭০ লাখ টাকা।সূত্র: বাসস


এই ক্যাটাগরির আরো সংবাদ