শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৭ অপরাহ্ন

বোয়িং এর প্রথম ক্রুড স্পেস লঞ্চ আবার বিলম্বিত

আইটি ডেস্ক / ১৫৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৫ জুন, ২০২৩

নতুন করে কারিগরি ত্রুটি শনাক্ত হওয়ার পর বোয়িং আবারও তার প্রথম স্টারলাইনার স্পেস ক্যাপসুলের ক্রু ফ্লাইট বিলম্বিত করেছে। বৃহস্পতিবার কর্মকর্তারা এ কথা জানান।

সমস্যাযুক্ত সিএসটি-১০০ স্টারলাইনার প্রোগ্রামটি আগে অনেকবার স্থগিত করা হয়েছে।

কিন্তু শেষ পর্যন্ত আন্তর্জাতিক একটি পরীক্ষামূলক ফ্লাইটে ২১ জুলাই মহাকাশ স্টেশনে মানুষ পাঠানোর পরিকল্পনা করা হয়েছিল। এখন নতুন ত্রুটি শনাক্ত হওয়ায় এই পরিকল্পনা আবার পিছিয়ে যাচ্ছে।পরীক্ষার সময়, বোয়িং প্রকৌশলীরা ত্রুটি সংক্রান্ত একটি নতুন সমস্যা চিহ্নিত করেছেন, ক্যাপসুলে প্যারাসুট সিস্টেম এবং তারের টেপ ব্যাপকভাবে ব্যবহৃত হয়, যা কিছু শর্তে দাহ্য বলে পাওয়া গেছে।

অভ্যন্তরীণ আলোচনার পরে, তারা পরীক্ষামূলক ফ্লাইট পরিত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন এবং মার্কিন মহাকাশ সংস্থার কাছে নতুন সমস্যাগুলো অবহিত করেছেন। বোয়িং সিএসটি-১০০ স্টারলাইনার ক্রুদের মহাকাশ স্টেশনে পৌঁছানোর ব্যাপারে নাসা ও বোয়িং চুক্তিবদ্ধ।
বোয়িং ভাইস পেসিডেন্ট এবং মিশন প্রোগ্রাম ম্যানেজার মার্ক ন্যাপি বলেছেন, ‘এই সমস্যাগুলি সংশোধন করার জন্য আমরা সিএফটি (ক্রুড ফ্লাইট) এর প্রস্তুতি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছি।’


এই ক্যাটাগরির আরো সংবাদ