শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০১ অপরাহ্ন

দেশের ছয়টি বিভাগে আঘাত হানতে পারে কালবৈশাখী

দর্পণ ডেস্ক / ১৬৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৯ এপ্রিল, ২০২৩

দেশের ছয়টি বিভাগে আঘাত হানতে পারে কালবৈশাখী। এসময় এর বেগ থাকতে পারে সর্বোচ্চ ৭০ কিলোমিটার। ইতোমধ্যে রাজধানী ঢাকার আকাশ ছেয়ে গেছে মেঘে। বিকেলেই চারপাশ হয়ে পড়েছে অন্ধকার। আবহাওয়া অধিদপ্তর বলছে, ইতোমধ্যে কয়েকটি স্থানে শুরু হয়েছে এই ঝড়। এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আজ শনিবার (২৯ এপ্রিল) বিকেল ৪টার দিকে আবহাওয়াবিদ বজলুর রশিদ এনটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করে বলেন, বিকেল থেকে দেশের ছয়টি বিভাগে কালবৈশাখী আঘাত হানবে। সেগুলো হলো—ঢাকা, সিলেট, বরিশাল, ময়মনসিংহ, রাজশাহী ও খুলনা বিভাগ।’ রংপুর ও চট্টগ্রাম বিভাগে এই ঝড়ের শঙ্কা নেই বলে জানান তিনি।

আবহাওয়ার অধিদপ্তরের খবরে বলা হয়, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, ফরিদপুর, ঢাকা, টাঙ্গাইল, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল ও পটুয়াখালী অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আগামী তিন দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এ সময়ে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।


এই ক্যাটাগরির আরো সংবাদ