শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন

বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় ৪ জন নিহত

নিজস্ব প্রতিবেদক / ১৭১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৮ মার্চ, ২০২৩

ঢাকা-ভাঙ্গা বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় পৃথক দুর্ঘটনায় ৪ জন নিহত হয়েছেন। শুক্রবার রাত ৩টা থেকে শনিবার সকাল ৮টার মধ্যে সংঘঠিত দুর্ঘটনায় এদের মৃত্যু হয়।

শ্রীনগর ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার রাত ৩টার দিকে এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনে ষোলঘর এলাকায় পথচারী উজ্জল মৃধাকে (৩৫) দ্রুতগতির একটি গাড়ি চাপা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। উজ্জল মৃধা শ্রীনগর উপজেলার কুকুটিয়া গ্রামের মানিক মৃধার ছেলে। তিনি ভবঘুরে।

রাত সাড়ে ৪টার দিকে শ্রীনগর উপজেলার উমপাড়া এলাকায় ট্রাকচালক হোসেন আলী (৩৮) চাকা মেরামত করার সময় পেছন দিক থেকে অপর একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। হোসেন আলীর বাড়ি কুষ্টিয়ার বেড়ামারা উপজেলার ঘোলদাগে গ্রামে।

শনিবার সকাল ৮টার দিকে এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনে ষোলঘর বাসস্ট্যান্ডে গোপালগঞ্জগামী একটি যাত্রীবাহী বাস থেকে কয়েকজন যাত্রী নামার সময় বিপরীতমুখি আরেকটি বাস তাদেরকে চাপা দেয়। ঘটনাস্থলে অজ্ঞাত একজনের মৃত্যু হয়। আহতদের মধ্যে হাবিবুর রহমান (৬৫) নামে আরেকজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন। হাবিবুরের বাড়ি গোপালগঞ্জের কোটালিপাড়ায়।

এ ব্যাপারে হাঁসাড়া হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ জাকির মোল্লা রাত ৭টার দিকে ঢাকা পোস্টকে বলেন, আমরা মোট ৩টা লাশ উদ্ধার করেছি। এর মধ্যে ১টি লাশ তার স্বজনরা নিয়ে গেছে। অপর দুটি লাশ আমরা ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছি। এদের মধ্যে একজনের নাম পরিচয় এখনও সনাক্ত করা যায়নি।


এই ক্যাটাগরির আরো সংবাদ