শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন

সাকিবের মতো বিশ্বসেরা হতে চান মিরাজ

স্পোর্টস ডেস্ক / ২২৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৫ মার্চ, ২০২৩

বাংলাদেশ ক্রিকেটের প্রাণভোমরা বলা হয়ে থাকে সাকিব আল হাসানকে। ক্যারিয়ারের শুরু থেকে এখন পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে দাপুটে বিচরণ তার। লাল-সবুজের সমর্থকদের একটা আক্ষেপ, সাকিবের মতো আরেকজন ক্রিকেটারের জন্য। টাইগার এই অলরাউন্ডারকে নিয়ে মুগ্ধতা আর প্রশংসার পাশাপাশি এমন হাহাকারও শোনা যায় কান পাতলে। সেখানেই আশার কথা শোনালেন আরেক অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। সাকিবের মতো বিশ্বসেরা অলরাউন্ডারের কাছ থেকেই অনুপ্রেরণা খুঁজে পান বলে জানিয়েছেন মিরাজ।

বুধবার (১৫ মার্চ) ঢাকায় একটি প্রতিষ্ঠানের শুভেচ্ছাদূত হয়ে গণমাধ্যমের মুখোমুখি হন মিরাজ। সেখানে প্রশ্ন করা হয় সাকিব না থাকলে তার অভাব পূরণ করার বিশ্বাস আছে কি না। জবাবে মিরাজ বলেন, ‘বিশ্বাস না করলে তো এগিয়ে যেতে পারবো না। অবশ্যই বিশ্বাস করি।’

মিরাজের ভাষ্যে, ‘অলরাউন্ডার দলে যত বেশি থাকে, দলের পজিশন তত ভালো থাকে। দলের কম্বিনেশন অনেক ভালো হয়। সাকিব ভাই তো আমরা জানি বিশ্বের এক নম্বর অলরাউন্ডার এখন, সবসময়ই ছিলেন। তাকে দেখেই আমরা অনুপ্রাণিত হয়েছি। যখন চোখের সামনে বিশ্ব মানের খেলোয়াড় দেখি, তখন আমাদের ভেতরও চাহিদাটা থাকে যে আমরা একদিন তার মতোই হবো।’

সদ্য সমাপ্ত ইংল্যান্ড সিরিজ নিয়ে মিরাজ বলেন, ‘দলের ভেতর যদি উইনিং খেলোয়াড় একজন থাকে, আমরা বিশ্বাস করি ও জেতাতে পারে, আর কেউ পারে না, হয়তো একদিন জেতাতে পারবে কিন্তু দিনের পর দিন পারবে না। আমাদের দলের ভেতর এখন যে কেউ, যেকোনো দিন জেতাতে পারে। অবশ্যই নিজের কাছে ভালো লাগছে যেহেতু নিজের ব্যাটিং ভালো হয়েছে, চেষ্টা করবো ব্যাটিং-বোলিং দুটাতেই অবদান রাখার।’

মিরাজ যোগ করেন, ‘আমরা ফল নিয়ে চিন্তা করিনি প্রথম যখন খেলেছি। আমরা চেষ্টা করেছি প্রসেসে কীভাবে উন্নতি করা যায়। রেজাল্ট এটা আউটকাম, দিনশেষে হবে। কিন্তু আমরা যদি প্রসেস অনুসরণ না করি, রেজাল্ট কখনো আসবে না। আমরা মাঠে ওভাবে চেষ্টা করেছি। ব্যাটাররা রান করার জন্য, বোলাররা ভালো বোলিং করার জন্য, ফিল্ডাররা সাহায্য করার জন্য। ওভারঅল টিম কম্বিনেশন ভালো ছিল, সবাই ভালো ক্রিকেট খেলেছে বলেই জিতেছি।’


এই ক্যাটাগরির আরো সংবাদ