শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন

গাজীপুরে পিকআপ ও ট্রাকের সংঘর্ষে নিহত ২

গাজীপুর প্রতিনিধি / ১৬৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১২ মার্চ, ২০২৩

গাজীপুর মহানগরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সালনা এলাকায় মুরগিবাহী পিকআপের সঙ্গে বালুবাহী ট্রাকের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।

শনিবার (১১ মার্চ) দিবাগত রাত ২টায় এ দুর্ঘটনা ঘটে।

গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক মেডিকেল চিকিৎসক মো. রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত আরিফুলের বাড়ি গাজীপুরের শ্রীপুরের তেলিহাটি ইউনিয়নের ফরিদপুর গ্রামের মৃত ইসলাম উদ্দিনের ছেলে। অন্যজনের নাম-পরিচয় এখনো জানা যায়নি।

চিকিৎসক মো. রফিকুল ইসলাম জানান, শনিবার দিবাগত রাত ২টায় হাসপাতালের জরুরি বিভাগে গুরুতর আহত অবস্থায় তিনজনকে আনা হয়। এদের মধ্যে একজনকে মৃত ও দুইজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। আহতদের মধ্যে আরিফুল ইসলাম নামে একজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়, সেলিম নামের অপরজনকে হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় রাখা হয়েছে। মৃত অন্যজনের পরিচয় জানা যায়নি।

গাজীপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল ইসলাম বলেন, রাত ২টায় সালনা এলাকায় দুর্ঘটনার খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানা যাবে।

সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ইমতিয়াজুর রহমান জানান, মুরগিবাহী পিকআপের সঙ্গে বালুবাহী ট্রাকের সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। খবর পেয়ে মর্গে এসে দুইজনের মরদেহ পাওয়া গেছে। একজন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ