শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন

বিমানবন্দর থানা বিএনপির মানববন্ধন কর্মসূচি পালন

ইকবাল হোসেন / ১৮৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১১ মার্চ, ২০২৩

কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে গতকাল গণতন্ত্র পুনরুদ্ধারসহ ১০ দফা দাবিতে ঢাকা মহানগর উত্তর বিএনপির বিমানবন্দর থানায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

শনিবার (১১ মার্চ) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পূর্বপাশে পুলিশবক্স থেকে কাওলা বাসস্ট্যান্ড পর্যন্ত বিএনপির এই কর্মসূচিতে যুবদল, স্বেচ্ছাসেবক দল,ছাত্রদল,শ্রমিকদলের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করে। বিমানবন্দর থানা বিএনপির আহবায়ক মনির হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় ধর্মবিষয়ক সহ: সম্পাদক এড. জগঃ গোমেজ।

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন বিমানবন্দর থানা বিএনপির সিনিয়র যুগ্মআহবায়ক মোঃদেলোয়ার হোসেন দেলু,যুগ্ম আহবায়ক মোঃআসলাম,মোঃ জাহিদ, মোঃজালাল,মোঃজনি, বিমানবন্দর সাংগঠনিক ওয়ার্ডের সাবেক আহবায়ক কাজী ইকবাল হোসেন,যুবদলের মোঃমনিরুজ্জামান রুবেল, আক্রামুল ইসলাম বাবু,স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাসুম ও সোহাগ মহানগর উত্তর ছাত্রদল নেতা রবিউল ইসলাম রবি,বিমানবন্দর থানার আহ্বায়ক মোঃ রিপন,শ্রমিক দলের আহবায়ক মোঃ রুনু মোল্লা, সিনিয়র যুগ্মআহবায়ক মোঃনুরুল ইসলাম এবং সদস্য সচিব মানসুর আহমাদ।

মানববন্ধনে প্রধান অতিথি সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, এই অবৈধ সরকারের দূর্নীতিবাজ ব্যবসায়ীরা সিন্ডিকেটের মাধ্যম চাল,ডাল,চিনি,আটা,তেলসহ সকল নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি করেছে।সাধারণ মানুষ অসহায় হয়ে পড়েছে।এই অবস্থা থেকে উত্তোরনের একমাত্র উপায় অবৈধ সরকারকে গণআন্দোলনের মাধ্যমে উৎখাত করে জনগনের সরকার প্রতিষ্ঠা করা।

কাজী ইকবাল হোসেন বলেন, এই সরকার তার অবৈধ ক্ষমতাকে টিকিয়ে রাখতে বিএনপি নেতা কর্মীদের উপর দমন-পীড়ন শুরু করেছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়াসহ লক্ষ লক্ষ নেতাকর্মীকে মিথ্যা রাজনৈতিক প্রতিহিংসা মামলায় গ্রেফতার করেছে। ইতিহাস স্বাক্ষী পৃথিবীতে কোনো স্বৈরাচারী সরকার জনগণের উপর জুলুম নির্যাতন চালিয়ে ক্ষমতায় টিকে থাকতে পারেনাই,হাসিনা সরকারও পারবেনা ইনশাআল্লাহ। সভাপতির বক্তব্যে মনির হোসেন ভূঁইয়া গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।


এই ক্যাটাগরির আরো সংবাদ