শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন

পুঁজিবাজারে ছন্দপতন

বানিজ্যিক ডেস্ক / ১৭৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০২৩

টানা তিন কর্মদিবস উত্থানের সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার দেশের পুঁজিবাজারে ছন্দপতন হয়েছে। শেয়ার কেনার চেয়ে বিক্রির চাপে এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমেছে ২ পয়েন্ট। তবে অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বেড়েছে ৪ পয়েন্ট।

ডিএসইতে সূচকের পাশাপাশি কমেছে লেনদেন ও অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম। এর ফলে চলতি প্রথম কর্মদিবস রোববার, সোমবার এবং মঙ্গলবার উত্থানের পর আজ বৃহস্পতিবার ছন্দপতন হয়েছে।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, টানা তিন কর্মদিবস উত্থানের পর পুঁজিবাজারে মূল্যসংশোধন হয়েছে। এ ছন্দপতনটাই পুঁজিবাজারে স্বাভাবিক নিয়ম। এতে বিনিয়োগকারীদের বিচলিত হওয়ার কোনো কারণ নেই।

ডিএসইর তথ্যমতে, এদিন ডিএসইতে ৩২৮টি প্রতিষ্ঠানের ৮ কোটি ৪৭ লাখ ৮৬১ হাজার ২৭০টি শেয়ার ও ইউনিট কেনা-বেচা হয়েছে। এ কেনা-বেচা থেকে মোট লেনদেন হয়েছে ৫৪৫ কোটি ৬৮ লাখ টাকা। এর আগের কর্মদিবস বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হয়েছিল ৬৪৯ কোটি ৫৪ লাখ ২৫ হাজার টাকা। অর্থাৎ আগের দিনের চেয়ে লেনদেন কমেছে।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৪৭টি কোম্পানির শেয়ারের, বিপরীতে কমেছে ১১৩টির, আর অপরিবর্তিত রয়েছে ১৬৮টি কোম্পানির শেয়ারের দাম।

ডিএসইর প্রধান সূচক ডিএসইএস আগের দিনের চেয়ে ২ দশমিক ১৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬ হাজার ২৬০ পয়েন্টে। তবে ডিএসইএস শরিয়াহ্ সূচক আগের দিনের তুলনায় দশমিক ৭৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৬২ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক আগের দিনের তুলনায় ১ পয়েন্ট বেড়ে ২ হাজার ২২৬ পয়েন্টে অবস্থান করছে।

আজ ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা ১০টি কোম্পানি হলো- জেনেক্স ইনফোসিস, ইস্টার্ন হাউজিং, রয়েল টিউলিপ সি পার্ল, আমরা নেটওয়ার্কস, এডিএন টেলিকম, বাংলাদেশ শিপিং করপোরেশন, রুপালি লাইফ ইনস্যুরেন্স, বিডিকম, জেমিনি সি ফুড এবং শাইনপুকুর সিরামিকস লিমিটেড।

একই দিন অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্য সূচক আগের দিনের সিএএসপিআই সূচক ৪ দশমিক ৫৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৪৫০পয়েন্টে।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৯ কোটি ৮৩ লাখ ৪৯ হাজার টাকার শেয়ার। এ বাজারে লেনদেনে অংশ নেওয়া ১৪৯টি প্রতিষ্ঠানের মধ্যে ৩৯টির দাম বেড়েছে, বিপরীতে কমেছে ৪৬টির ও ৬৪টির দাম অপরিবর্তিত রয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ