শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন

এভিয়েশন, শিক্ষা ও আর্থিক খাতে বিনিয়োগে আগ্রহী বৃটিশরা : ডিকসন

বানিজ্যিক ডেস্ক / ১৯০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৩

বৃটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন বলেছেন, তার দেশের ব্যবসায়ীরা বাংলাদেশে এভিয়েশন, শিক্ষা এবং আর্থিক খাতে বিনিয়োগ করতে আগ্রহী।

ডিকসন বলেন, যুক্তরাজ্য বাংলাদেশে আরও সহায়তা দেবে। কমনওয়েলথ ডেভোলপমেন্ট কর্পোরেশন পুনর্গঠন ও পুনঃব্রান্ডেড হয়েছে। তারা বাংলাদেশে বিশেষ করে ইএসডি ফ্রেন্ডলি এবং জলবায়ু ক্ষেত্রে বিনিয়োগ বৃদ্ধি করবে।
বৃটিশ হাইকমিশনার আজ এখানে নগরীর একটি হোটেলে আয়োজিত ‘বাংলাদেশে জলবায়ু সংস্কারে বিনিয়োগ: জলবায়ু তহবিল বিনিয়োগ কর্মসূচির (বিআইসিএফ) মেয়াদ উর্ত্তীণ মূল্যায়ন থেকে প্রাপ্ত তথ্য উপাত্ত্ব’ শীষর্ক এক  সেমিনারে বক্তৃতাকালে এ কথা বলেন।

যুক্তরাজ্য সরকারের পররাষ্ট্র, কমনওয়েলথ ও ডেভেলপমেন্ট অফিস (এফসিডিও) এবং ইন্টারন্যাশনাল ফাইনান্স কর্পোরেশন (আইএফসি) তথ্য বিনিময় এবং বিআইসিএফ কর্মসূচি’র সহযোগিতায় বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভোলপমেন্ট অথরিটি (বিডা) এই সেমিনারের আয়োজন করে।

তিনি বলেন, আমরা বাংলাদেশ সরকারের সাথে দ্বিপক্ষীয় বাণিজ্য আলোচনা করেছি। আমরা বাংলাদেশে বেসরকারি খাতে ব্যাপক আগ্রহ লক্ষ্য করছি। এতে বাংলাদেশে অর্থনৈতিক প্রবৃদ্ধির ওপর প্রভাব ফেলবে।
তিনি বলেন, বাংলাদেশে এ মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ খাত হচ্ছে এভিয়েশন। এয়ারবাস ইউকে এই খাতের উন্নয়নে বাংলাদেশের অংশীদার হতে আগ্রহী।

বৃটিশ হাইকমিশনার বলেন, বাংলাদেশে ভাল ব্যবসা করার পরিবেশ রয়েছে। ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট (এফডিআই) এ বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বাংলাদেশের রাজস্ব খাতে অধিক কর প্রদানকারীদের মধ্যে কিছু সংখ্যক বৃটিশ ব্যবসায়ীর এখানে ব্যবসা করার অভিজ্ঞতা রয়েছে। তিনি বলেন, এটি আমাদের জন্য খুবই ভাল। আমরা স্থানীয় কিছু সংখ্যক বড় ব্যবসায়ী গোষ্ঠীর সঙ্গে এফডিআই বৃদ্ধির বিষয়ে আলোচনা করতে সক্ষম হব।

বিশ্ব ব্যাংকের বেসরকারি উন্নয়ন বিষয়ক সর্ববৃহৎ সিঙ্গেল কান্ট্রি এডভাইজারি ফ্যাসিলিটি যুক্তরাজ্য সরকারের ইউকে এইডের অর্থায়নে বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধির পরিকল্পনা করেছে। (বাসস)


এই ক্যাটাগরির আরো সংবাদ