শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন

আসছে তিন দিনে তাপমাত্রা বাড়তে পারে

নিজস্ব প্রতিবেদক / ১৯০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৩

আগামী তিন দিনে সারাদেশের তাপমাত্রা বাড়তে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অফিস। তবে আজ শুক্রবার রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

এদিকে আজ শুক্রবার কুড়িগ্রাম ও মৌলভীবাজার জেলার উপর দিয়ে মৃদু শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে।

আবহাওয়া অফিস জানায়, আজ শুক্রবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

এছাড়াও রাজারহাটে ১০ ডিগ্রি , সৈয়দপুরে ১০ দশমিক ২, তেঁতুলিয়ায় ১০ দশমিক ৪, চুয়াডাঙ্গায় ১০ দশমিক ৮, বরিশালে ১১ দশমিক ২, যশোরে ১১ দশমিক ৬, রাজশাহী, ঈশ্বরদী ও ভোলায় ১১ দশমিক ৮, ডিমলায় ১১ দশমিক ৯ এবং দিনাজপুরে ১২ ডিগ্রি সলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা রাঙ্গামাটি ৩১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

এদিকে বিভাগীয় শহরগুলোর মধ্যে ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ১৫ দশমিক ২, রাজশাহীতে ১১ দশমিক ৮, রংপুরে ১২ দশমিক ৩, ময়মনসিংহে ১৪, সিলেটে ১৪ দশমিক ১, চট্টগ্রামে ১৬ দশমিক ৮, খুলনায় ১৩ দশমিক ৪ এবং বরিশালে ১১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

আজ শুক্রবারে সকাল থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বভাসে বলা হয়েছে,  অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে । এছাড়া শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৫ টা ৪৬ মিনিটে এবং আগামিকাল সূর্যোদয় ভোর ৬ টা ৩৮ মিনিটে।(সূত্র: বাসস)


এই ক্যাটাগরির আরো সংবাদ