শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন

স্ত্রী হত্যার ১৭ বছর পর স্বামী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক / ১৭৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৮ জানুয়ারী, ২০২৩

নোয়াখালীর বেগমগঞ্জে স্ত্রী প্রথমা আক্তার পলিকে হত্যার ঘটনায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি নিহতের স্বামী মহিন উদ্দিন মহিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিদেশ পালানোর সময় বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

শনিবার দুপুরে গ্রেপ্তারকৃত আসামিকে বিচারিক আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। এর আগে শুক্রবার দিবাগত রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারকৃত মহিন উদ্দিন মহিন একলাশপুর ইউনিয়নের পূর্ব অনন্তঃপুর গ্রামের কাজী বাড়ির গোলাপ রহমান চৌধুরীর ছেলে।

২০০৫ সালে পলিকে হত্যার পর গত ২০২২ সালের নভেম্বরে আদালত থেকে মহিনউদ্দিনকে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়।

পুলিশ জানায়, গত ২০০৫ সালে স্ত্রী প্রথমা আক্তার পলিকে হত্যার অভিযোগ উঠে স্বামী মহিন উদ্দিন মহিনের বিরুদ্ধে। ঘটনার পর পালিয়ে যায় মহিন। এ ঘটনায় ২০০৫ সালের ২ সেপ্টেম্বর বেগমগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করে নিহতের পরিবার।

পরে প্রথমা আক্তার পলি হত্যায় তার স্বামী মহিনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্তকারি কর্মকর্তা। গত বছরের ২৭ নভেম্বর আসামির অনুপস্থিতিতে স্বাক্ষীদের সাক্ষ্যে মহিনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে মৃত্যুদণ্ড প্রদান করে আদালত।

রায় ঘোষণার পর তাকে গ্রেপ্তারে নামে বেগমগঞ্জ মডেল থানা পুলিশ। সে দেশ ছেড়ে পালানোর চেষ্টা করছে এমন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অভিযান চালিয়ে মহিনকে গ্রেপ্তার করা হয়।

 

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত আসামিকে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ