শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন

বাংলাদেশের ভালোবাসায় দূতাবাস খোলার পরিকল্পনা আর্জেন্টিনার

স্পোর্টস ডেস্ক / ১৬৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০২২

আর্জেন্টিনার ফুটবল আর মেসির প্রতি বাংলাদেশের মানুষের ভালোবাসায় অভিভূত দেশটির সরকার। আর সে কারণেই ঢাকায় আবারও দূতাবাস খোলার পরিকল্পনা করছে আর্জেন্টিনা। দেশটির পররাষ্ট্রমন্ত্রী টুইট করে এরকমই একটি বার্তা দিয়েছেন। মানুষের মাঝে মেলবন্ধন তৈরির পাশাপাশি দুই দেশের কূটনৈতিক সম্পর্ক অনন্য উচ্চতায় নিতে এই উদ্যোগ ভূমিকা রাখবে বলে মনে করেন উভয় দেশের নাগরিকরা।

মঙ্গলবার সেমিফাইনালে ক্রোয়েশিয়াকে উড়িয়ে দেয়ার পর বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা ঝরে আর্জেন্টাইনদের কন্ঠে।

শুধু সমর্থকরাই নয় বাংলাদেশের প্রেমে মজেছেন আর্জেন্টাইন গণমাধ্যম কর্মী থেকে শুরু করে মেসিদের কোচসহ খেলোয়াড়রাও। সবশেষ মেসির মা এবং স্ত্রীর বাংলাদেশের জন্য পাঠানো শুভেচ্ছা বার্তা ভিন্ন মাত্রা যোগ করেছে।

সমর্থকদের আন্তরিকতা এবং একে অপরের প্রতি ভালোবাসা এখন গ্যালারি ছাপিয়ে পৌঁছে গেছে কূটনৈতিক পর্যায়ে। ১৯৭৮ সালে বাংলাদেশে যে দূতাবাস বন্ধ করে দিয়েছিল আর্জেন্টিনা, সেটিই এখন আবার চালু করতে চায় দেশটির সরকার।

সামাজিক মাধ্যমে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে একটি ছবি দিয়ে এই পরিকল্পনার কথা জানিয়েছেন আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো কাফিয়েরো।

এদিকে, ফুটবলকে কেন্দ্র করে গড়ে ওঠা এই সম্পর্কের জেরে সাকিব-তামিমদের ক্রিকেটও দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে মেসিদের দেশে। ব্যাট-বলের খেলায় লাল সবুজের টাইগারদেরকেই সমর্থন দিয়ে যাচ্ছে আকাশী সাদারা।


এই ক্যাটাগরির আরো সংবাদ