শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন

বিশ্বের বৃহত্তম টেলিস্কোপ নির্মাণ শুরু, রহস্য উদঘাটন হবে এই যন্ত্রে

আইটি ডেস্ক / ২০৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৭ ডিসেম্বর, ২০২২

শুরু হয়েছে বিশ্বের বৃহত্তম রেডিও টেলিস্কোপ দ্য স্কয়ার কিলোমিটার অ্যারের নির্মাণ কাজ। আইনস্টাইনের তত্ত্ব যাচাই থেকে ভিনগ্রহবাসী অনুসন্ধান সবকিছুই হবে এই যন্ত্র দিয়ে। নির্মাণ শেষে ২০২৮ সালে চালু হলে মহাকাশ গবেষণায় বৈপ্লবিক পরিবর্তন আনবে তিন দেশে বিস্তৃত টেলিস্কোপটি, আশাবাদ নির্মাতাদের। 

পৃথিবীর জন্ম, এর বাইরে প্রাণের অস্তিত্ব, বসবাসযোগ্য পরিবেশসহ মহাকাশ নিয়ে মানুষের আগ্রহ সৃষ্টির শুরু থেকেই। এসব বিষয়ে নানা প্রশ্নের উত্তর খুঁজতে বিজ্ঞানীদের গবেষণার ইতিহাসও প্রাগৈতিহাসিক।

সেই ধারাবাহিকতায় মহাকাশ গবেষণায় এবার অনন্য মাত্রা যোগ করছে মেগা টেলিস্কোপ দ্য স্কয়ার কিলোমিটার অ্যারে। ২১ শতকের অন্যতম প্রভাবশালী বৈজ্ঞানিক গবেষণা প্রকল্পটি নিয়ে গত ৩০ বছর ধরে কাজ হলেও সোমবার অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা অংশে নির্মাণ শুরু হয়।

চীন, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, ইতালি, নেদারল্যান্ডস, পর্তুগাল, আফ্রিকা ও সুইজারল্যান্ডের যৌথ অর্থায়নে মেগা প্রকল্পটির ব্যয় ১৭০ কোটি ডলার।

নির্মাতাদের দাবি, কয়েকশ’ আলোকবর্ষ দূরের মহাকাশ থেকে আসা রেডিও সিগন্যালের পাশাপাশি বিগব্যাং পরবর্তী প্রথম কয়েক কোটি বছরে রেডিও সিগন্যাল চিহ্নিত করবে এই এসকেএ।

মহাবিশ্বে সবচেয়ে বেশি পরিমাণে থাকা হাইড্রোজেনের ইতিহাস অনুসন্ধানও হবে এই টেলিস্কোপের লক্ষ্য। যা পৃথিবীর সৃষ্টিসহ মহাকাশের অন্যসব রহস্য উদঘাটনেও সহায়তা করবে বিজ্ঞানীদের।


এই ক্যাটাগরির আরো সংবাদ