শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন

কোভিডে একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৫

দর্পণ ডেস্ক / ১৬৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২ ডিসেম্বর, ২০২২

দেশে গত ২৪ ঘণ্টায় কোভিডে আক্রান্ত হয়ে একজন মারা গেছেন। এখন পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা ২৯ হাজার ৪৩৪ জন। মৃত্যুর হার ১ দশমিক ৪৫ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ ১ হাজার ৮৯৪ জনের নমুনা পরীক্ষায় ১৫ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। আগের দিন ২ হাজার ৬৮৮ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছিল ১২ জন। করোনা সংক্রমণ বেড়েছে দশমিক ৩৪ শতাংশ।

বৃহস্পতিবার করোনা শনাক্তের হার ছিল দশমিক ৪৫ শতাংশ। আজ বেড়ে হয়েছে দশমিক ৭৯ শতাংশ।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে এখন পর্যন্ত ১ কোটি ৫১ লাখ ২ হাজার ৪৫২ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ২০ লাখ ৩৬ হাজার ৬১২ জন। এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৪৯ শতাংশ।

করোনা আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ৯০ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে ১৯ লাখ ৮৫ হাজার ৯৮৯ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ৫১ শতাংশ। গতকালও সুস্থতার হার ছিল ৯৭ দশমিক ৫১ শতাংশ।

এদিকে, রাজধানীসহ ঢাকা জেলায় গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৩২০ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ৭ জন। শনাক্তের হার দশমিক ৫৩ শতাংশ। গতকাল শনাক্তের হার ছিল দশমিক ৩৯ শতাংশ।


এই ক্যাটাগরির আরো সংবাদ