শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন

বিশ্বকাপ থেকেই ছিটকে নেইমার!

স্পোর্টস ডেস্ক / ১৭১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২ ডিসেম্বর, ২০২২

চলতি বিশ্বকাপে গ্রুপের শেষ ম্যাচে ক্যামেরুনের বিপক্ষে নামছে ব্রাজিল। শুক্রবার রাতের এই ম্যাচের আগে নতুন করে জল্পনা তৈরি হলো নেইমারকে নিয়ে। 

ব্রাজিলের সংবাদ মাধ্যমের খবর, ক্যামেরুনের বিপক্ষে ম্যাচ তো বটেই, কাতার বিশ্বকাপের আর কোনো ম্যাচেই অংশ নিতে পারবেন না দলের সেরা তারকা। তার লিগামেন্টে বড়সড় সমস্যা হয়েছে বলে মনে করা হচ্ছে।

সার্বিয়ার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচেই চোট পান নেইমার। দিন দুয়েক জল্পনার পর বলা হয়, গ্রুপ পর্বে আর তিনি খেলতে পারবেন না। তবে নকআউটে পাওয়া যাবে।

কিন্তু ক্যামেরুনের বিপক্ষে ম্যাচের আগে খবর পাওয়া যাচ্ছে- নেইমারকে নকআউটে পাওয়ার সম্ভাবনাও কম। তার চোট যে রকম মনে করা হয়েছিল, তার থেকেও বেশি গুরুতর। এখনও তার গোড়ালি বেশ ভালই ফুলে আছে। খুবই ধীরে ধীরে উন্নতি হচ্ছে সেখানে।

ক্যামেরুন ম্যাচের আগে ব্রাজিলের সহকারী কোচ ক্লেবার জেভিয়ার বলেন, “নেইমার ধীরে ধীরে উন্নতি করছে। তবে আপাতত আমাদের ফোকাস ক্যামেরুন ম্যাচে। এটা হয়ে গেলে দলের বাকিদের কার কী অবস্থা- সেটা নিয়ে ভাবার সময় পাব। ওর ফেরার ব্যাপারে নির্দিষ্ট পরিকল্পনা রয়েছে আমাদের।”

যদিও কী পরিকল্পনা, তা বিস্তারিত বলেননি ব্রাজিলের এই সহকারী কোচ।

তবে এতেই সিঁদুরে মেঘ দেখছেন ব্রাজিলের সমর্থকরা। শোনা যাচ্ছে, নেইমারের লিগামেন্ট বাজেভাবেই ক্ষতিগ্রস্ত হয়েছে। তার হাঁটু এখনও ফুলে রয়েছে। ওষুধ খেয়েও ব্যথা সেভাবে কমছে না। ফলে শেষ ষোলো তো বটেই, ব্রাজিল কোয়ার্টার ফাইনালে উঠলে সেখানেও নেইমারকে পাওয়া যাবে কি না- কেউই নিশ্চিত নন।

এমনকি, নেইমার কাতারে নিজের শেষ ম্যাচটি ইতোমধ্যেই খেলে ফেলেছেন বলে মনে করা হচ্ছে।

এ নিয়ে তিনটি বিশ্বকাপে একই ঘটনা দেখলেন নেইমার। আগের দুটিতেও চোট আঘাতে ভুগেছেন। ২০১৪ বিশ্বকাপে কোমরে আঘাত পেয়ে কোয়ার্টারেই শেষ হয়েছিল যাত্রা।

আর ২০১৮ বিশ্বকাপের আগেই ভুগছিলেন চোটে। ফলে বিশ্বকাপে নিজের সেরাটা দিতে পারেননি নেইমার। এবার কাতারে তো মাত্র একটা ম্যাচ!

এদিকে, বাংলাদেশ সময় আজ রাত ১টায় গ্রুপে নিজেদের শেষ ম্যাচে আফ্রিকান সুপার ঈগল খ্যাত ক্যামেরুনের মুখোমুখি হচ্ছে নেইমারহীন ব্রাজিল। গত ম্যাচের মতো এই ম্যাচেও তাই দায়িত্ব নিয়ে খেলতে হবে পাকেতা, রিচার্লিসন, পেড্রো, জেসুস, ভিনিসিয়াস ও ক্যাসেমিরোদের।


এই ক্যাটাগরির আরো সংবাদ