শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন

লেনদেন কমেছে পুঁজিবাজারে

নিজস্ব প্রতিবেদক / ৩০৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২০
প্রতীকী ছবি

দেশের দুই পুঁজিবাজারে সপ্তাহের দ্বিতীয় দিন লেনদেন কমেছে। সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৩ দশমিক ৬৮ পয়েন্ট বা দশমিক শূন্য ৬ শতাংশ বেড়ে ৪ হাজার ৮৭১ দশমিক ৪১ পয়েন্ট হয়েছে।

এ বাজারে ৭৯০ কোটি ১৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের কর্মদিবসে ১ হাজার ১৯৭ কোটি ৭২ লাখ টাকা ছিল।

ডিএসইতে লেনদেন হয়েছে ৩৫০টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। এর মধ্যে দর বেড়েছে ১১১টির, কমেছে ১৫৩টির; অপরিবর্তিত রয়েছে ৮৬টির দর।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই এদিন ১৫ দশমিক ৫১ পয়েন্ট বা দশমিক ১১ শতাংশ কমে ১৩ হাজার ৯৩০ পয়েন্ট হয়েছে।

সিএসইতে ১৯ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিন ছিল ৩০ কোটি ৯৭ লাখ টাকা।

এ বাজারে লেনদেন হওয়া ২৬১টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের মধ্যে ৭৩টির দর বেড়েছে, ১২৬টির কমেছে এবং ৬২টির দর অপরিবর্তিত রয়েছে


এই ক্যাটাগরির আরো সংবাদ