শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন

বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম

বাণিজ্য ডেস্ক / ১৯৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১ অক্টোবর, ২০২২

দুই বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে চলে যাওয়ার পর গত সপ্তাহে বিশ্ববাজারে সোনার দাম কিছুটা বেড়েছে। এর মাধ্যমে প্রতি আউন্স সোনার দাম আবার ১ হাজার ৬৫০ ডলারের উপরে উঠেছে। 

এর আগে প্রায় এক মাস ধরে বিশ্ববাজারে সোনার দাম কমতে থাকে। এতে দুই বছর পর প্রতি আউন্স সোনার দাম ১ হাজার ৬৫০ ডলারের নিচে নেমে যায়।

বিশ্ববাজারে সোনার দাম টানা কমতে থাকায় সম্প্রতি দেশের বাজারে টানা তিন দফা কমানো হয়েছে দামি এই ধাতুর দাম। অবশ্য তার আগে কয়েক দফা দাম বাড়ানো হয়। ফলে গত মাসেই দেশের বাজারে ইতিহাসের সব রেকর্ড ভেঙে প্রতি ভরি সোনার দাম সাড়ে ৮৪ হাজার টাকা ছাড়িয়ে যায়।

তথ্য পর্যালোচনায় দেখা যায়, চলতি বছরের আগস্টের মাঝামাঝি সময় থেকে বিশ্ববাজারে সোনার দরপতন শুরু হয়। গত ১২ আগস্ট প্রতি আউন্স সোনার দাম ছিল ১ হাজার ৮০১ দশমিক ৮২ ডলারে। সেখান থেকে কমতে কমতে গত সপ্তাহের লেনদেন শুরুর আগে প্রতি আউন্সের দাম দাঁড়ায় ১ হাজার ৬৪৩ দশমিক ২৬ ডলার।

এ পরিস্থিতিতে গত সপ্তাহে লেনদেনের শুরুর দিকে বিশ্ববাজারে সোনার দাম কমার প্রবণতা দেখা যায়। এক পর্যায়ে দাম কমে প্রতি আউন্স ১ হাজার ৬১৬ ডলারে নেমে যায়। তবে সপ্তাহের শেষে তা বেড়ে ১ হাজার ৬৬০ দশমিক ৫২ ডলারে দাঁড়িয়েছে। অর্থাৎ গত সপ্তাহে প্রতি আউন্স সোনার দাম বেড়েছে ১৭ দশমিক ২৬ ডলার বা ১ দশমিক শূন্য ৬ শতাংশ। তবে মাসের ব্যবধানে বিশ্ববাজারে সোনার দাম এখনো ২ দশমিক ৯৩ শতাংশ কম আছে।

এদিকে বিশ্ববাজারে ধারাবাহিকভাবে সোনার দাম কমায় গত মাসে দেশের বাজারে তিন দফা দাম কমানো হয়েছে। তবে বিশ্ববাজারে যে হারে সোনার দাম কমেছে, দেশের বাজারে সেই হারে কমেনি। বরং গত মাসে বিশ্ববাজারে যখন সোনার দাম কমের দিকে ছিল, সেসময় দেশের বাজারে উল্টো দাম বাড়ানো হয়।

এতে ১১ সেপ্টেম্বর অতীতের সকল রেকর্ড ভেঙে দেশের বাজারে নতুন উচ্চতায় ওঠে সোনার দাম। সেসময় সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেট প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম ১ হাজার ২৮৩ টাকা বাড়িয়ে ৮৪ হাজার ৫৬৪ টাকা করা হয়। এর আগে দেশের বাজারে সোনার এত দাম আর দেখা যায়নি।


এই ক্যাটাগরির আরো সংবাদ