শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন

গাজীপুরে ১১ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

গাজীপুর প্রতিনিধি / ২১৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৫ আগস্ট, ২০২২

গাজীপুরে দ্রুতযান এক্সপ্রেস লাইনচ্যুত ঘটনার ১১ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। গেল রাত সোয়া নয়টায় ঢাকা-জয়দেবপুর রেল রুটের ধীরাশ্রম এলাকায় পঞ্চগড়গামী ট্রেনটির চারটি যাত্রীবাহী বগি লাইনচ্যুত হয়। এতে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গ ও ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

দুর্ঘটনার পর ট্রেনটি উদ্ধারের জন্য ঢাকা থেকে রিলিফ ট্রেন আনা হয়। সোমবার সকাল ৮টায় উদ্ধার কার্য সম্পন্ন হলে পুনরায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

পঞ্চগড়গামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটির ঘ, ঙ, চ ও ছ বগি লাইনচ্যুত হয়। এর মধ্যে ‘চ’ বগি রেল লাইন থেকে উল্টে পাশে কাত হয়ে পড়ে যায়। এতে ঢাকা-রাজশাহী, উত্তরবঙ্গ ও উত্তর-পশ্চিমবঙ্গগামী ও ময়মনসিংহ রুটে সব ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

এ সময় ট্রেন থেকে হুড়াহুড়ি করে নামতে গিয়ে ১২ জন আহত হয়েছেন।

আহতরা হলেন শান্তু নূর (২০), মেহেদী হাসান (২২), ইজাজ নাকিব নূর (১৭), আহসান হাবিব (২০), ফাহিম (১৯), সামি (২০), জাকিয়া সুলতানা (২৩), রোকেয়া (১৯) এবং মল্লিকা ঘোষকে (২৫)। তাদেরকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। এদের মধ্যে জাকিয়া, রোকেয়া ও ফাহিমকে ভর্তি করা হয়েছে।

বাংলাদেশ রেলওয়ের ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের চিফ ইঞ্জিনিয়ার কুদরাতি খোদা জানান, এই ঘটনায় রেল বিভাগের পক্ষ থেকে ৫ সদস্য বিশিষ্ট একটি তদন্ত টিম গঠন করা হয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ