শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন

উইন্ডিজ দল দেখে বিস্মিত মুমিনুলের পা মাটিতে

স্পোর্টস ডেস্ক / ৪২৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৩০ ডিসেম্বর, ২০২০
টেস্ট অধিনায়ক মুমিনুল হক।

করোনা মহামারীকালে খেলোয়াড়দের দেশের বাইরে সিরিজ না খেলার স্বাধীনতা দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড (ডাব্লিউআইসিবি)। কেউ সরে দাঁড়ালে তা ভবিষ্যতে তার খেলার পথে বাধা হবে না। সেই সুযোগটি বেশ ভালোভাবে কাজে লাগিয়েছে ওয়েস্ট ইন্ডিজের প্রথম সারির ক্রিকেটাররা।

তাইতো আসছে জানুয়ারি-ফেব্রুয়ারিতে করোনা আতঙ্কে বাংলাদেশ সফর থেকে নিজেদের সরিয়ে নিয়েছেন জেসন হোল্ডার, ড্যারেন ব্রাভো, শেল্ডন কট্রেল ও শাই হোপরা। পাশাপাশি পারিবারিক কারণে না আসার সিদ্ধান্ত নিয়েছেন আরও দুই-একজন। নতুন চেহারায় ক্যারিবিয়ানরা আসছেন বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের এমন দল দেখে হতাশ বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুমিনুল হক।

নিয়মিত খেলোয়াড়দের ছাড়া ওয়েস্ট ইন্ডিজের এই দল দেখে বিস্ময় লুকাননি বাঁহাতি ব্যাটসম্যান। বুধবার রাইজিংবিডিকে মুমিনুল বলেন, ‘খানিকটা অবাক হয়েছি ওদের দলটা দেখে। প্রতিষ্ঠিত অনেক ক্রিকেটারই নেই। আমরা এতদিন পর খেলতে নামছি। স্বাভাবিকভাবেই প্রত্যাশা ছিল, ওরা ওদের সেরা দলটাই নিয়ে আসবে। শুধু আমি না, সবার একই প্রত্যাশা ছিল।’

চাইলেও মুমিনুল নিজের জায়গায় দাঁড়িয়ে অনেক কিছু বলতে পারেন না। পারেন না রাগ-ক্ষোভ কিংবা হতাশা ব্যক্ত করতে। তাতে ক্রিকেটীয় স্পিরিটে বাধা পড়ে। তবে প্রতিপক্ষ হিসেবে সফরকারী দলকে অবমূল্যায়ন কিংবা দুর্বল মনে করছেন না টেস্ট অধিনায়ক। তার সোজা কথা, ‘মাঠে নামলে তো আসলে কোন বোলারকে খেলছি, সেটা মাথায় থাকে না। আমার বোলাররা কোন ব্যাটসম্যানকে বল করছে, সেটাও বিবেচনা করে না। তারা খেলতে নামবে জাতীয় দলের জার্সিতে। আমরাও তাই। মনোভাব পাল্টাবে না।’

মুমিনুলের হাত ধরে বাংলাদেশ টেস্ট চ্যাম্পিয়নশিপের লড়াই শুরু করেছে। ভারতে দুটি এবং পাকিস্তানে একটি টেস্ট খেলেছে বাংলাদেশ। তিনটি ম্যাচেই তার দল অসহায় আত্মসম্পর্ণ করেছে। এবার ঘরের মাঠে আবার টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচ। প্রতিপক্ষ যে-ই হোক মুমিনুল পাক্কা ৬০ পয়েন্ট পকেটে পুরতে চান।

টেস্ট অধিনায়ক বলেছেন, ‘আমাদের জন্য টেস্ট চ্যাম্পিয়নশিপের লড়াই অনেক গুরুত্বপূর্ণ। আমরা তিনটি ম্যাচ খেললেও এখও পয়েন্ট পাইনি। আমাদের কাছে ভালো সুযোগ ওয়েস্ট ইন্ডিজ সিরিজ থেকে পয়েন্ট সংগ্রহের। চেষ্টা অবশ্যই থাকবে দুইটি ম্যাচ জেতার। তাহলে পূর্ণ ৬০ পয়েন্ট পাওয়া যাবে।’

এজন্য খেলোয়াড়দের মানসিকভাবে শক্ত থাকার আহ্বান টেস্ট অধিনায়কের, ‘কেউ যদি প্রতিপক্ষকে হালকা করে নেয় তাহলে সে ভুল করবে। আমাদের সর্বোচ্চ সুযোগকে কাজে লাগাতে হবে। নিজেদের শক্তি দিয়ে খেলতে হবে। মাথায় থাকতে হবে আমরা দীর্ঘদিন পর মাঠে ফিরছি। সেজন্য নিজেদের কাজটাও ঠিকঠাক ভাবে করতে হবে।’


এই ক্যাটাগরির আরো সংবাদ