শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন

নতুন যাত্রা শুরু করছি, সৌরভের আচমকা টুইট

স্পোর্টস ডেস্ক / ২০৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১ জুন, ২০২২

সৌরভ গঙ্গোপাধ্যায়ের আচমকা টুইট ঘিরে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। সৌরভ লিখেছেন, ‘আজ আমি এমন কিছু শুরু করার পরিকল্পনা করেছি যাতে মানুষের উপকার হয়। আশা করি জীবনের নতুন অধ্যায়ে প্রবেশ করার সময়ে সবার সমর্থন পাব।’ 

বুধবার এমনটাই টুইট করে জানিয়েছেন তিনি। ১৯৯২ সাল থেকে ক্রিকেটের সঙ্গে যুক্ত রয়েছেন বলে জানিয়েছেন সৌরভ।

টুইট করে সৌরভ লেখেন, ‘৩০ বছর ধরে ক্রিকেটের সঙ্গে যুক্ত। ১৯৯২ সাল থেকে ক্রিকেট খেলছি। ক্রিকেট আমাকে অনেক কিছু দিয়েছে। সব থেকে গুরুত্বপূর্ণ, ক্রিকেট আমাকে আপনাদের সমর্থন দিয়েছে। আমি সকলকে ধন্যবাদ জানাতে চাই, যাঁরা আমার এই যাত্রার সদস্য ছিলেন। আজ আমি যেখানে পৌঁছেছি, সেটা আপনাদের সাহায্যেই সম্ভব হয়েছে। আজ আমি এমন কিছু শুরু করার পরিকল্পনা করেছি যাতে মানুষের উপকার হয়। আশা করি জীবনের নতুন অধ্যায়ে প্রবেশ করার সময়ে সবার সমর্থন পাব।’

তবে সৌরভের এই টুইটের কী কারণ তা এখনও স্পষ্ট নয়। ইতিমধ্যেই বিসিসিআইয়ের সচিব জয় শাহ একাধিক সংবাদ সংস্থাকে জানিয়েছেন, বিসিসিআইয়ের সভাপতি পদ থেকে ইস্তফা দেননি সৌরভ। সূত্র: আনন্দবাজার


এই ক্যাটাগরির আরো সংবাদ