শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন

সাভারে র‌্যাবের অভিযানে দুই শীর্ষ সন্ত্রাসী আটক

সাভার প্রতিনিধি / ২৮৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৬ এপ্রিল, ২০২২

সাভারের অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ দুই শীর্ষ সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-৪। মঙ্গলবার রাতে সাভারের হেমায়েতপুরের পাশে সিংগাইর থেকে তাদের গ্রেপ্তার করা হয়। 

র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, গোপন সংবাদের ভিত্তিত্বে ওই এলাকায় অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী ফয়সাল হোসেন ও আমির উদ্দিনকে গ্রেপ্তার করা হয়।

এসময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি বিদেশি রিভলবার, একটি ম্যাগজিন, দুই রাউন্ড গুলি, একটি মোবাইল ফোনসহ নগদ ৫ হাজার ৯৬০ টাকা জব্দ করা হয়।

গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামীরা পরস্পর যোগসাজসে অবৈধ অস্ত্র প্রদর্শন করে ভয়ভীতি দেখিয়ে মানিকগঞ্জ সিংগাইর থানাধীন এলাকায় দীর্ঘদিন ধরে চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যকলাপসহ মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলো।

সাধারণ মানুষের সম্পত্তি দখল, চাঁদাবাজি, চাঁদার জন্য হুমকি দেওয়া, মাদক ব্যবসা, জুয়ার কারবার প্রভৃতি অপরাধের সাথে তারা জড়িত ছিলো বলেও জানা যায়।

বুধবার সকালে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সিংগাইর থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এছাড়াও গত ০৪ ফেব্রুয়ারি রাজধানীর কচুক্ষেতের রজনীগন্ধা টাওয়ারের নিচতলায় রাঙাপরী জুয়েলার্স নামে একটি স্বর্ণের দোকান থেকে প্রায় ৩০০ ভরি স্বর্ণ লুটের ঘটনা ঘটে।

এ ঘটনায় রাঙাপরী জুয়েলার্সের মালিক আবুল কালাম ভূঁইয়া ভাষানটেক থানায় একটি মামলা দায়ের করেন।

এরই ধারাবাহিকতায় গতকাল রাতে র‌্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখা ও র‌্যাব-৪ এর দুটি বিশেষ আভিযানিক দল মুন্সিগঞ্জ ও বরিশালে অভিযান পরিচালনা করে। এসময় স্বর্ণালংকার লুট চক্রের মূলহোতা কাউসার হোসেন বাচ্চু মাস্টারসহ দুই জনকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বর্ণের দোকানে ডাকাতিতে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ