শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪২ অপরাহ্ন

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন পিছিয়ে গেল

কুমিল্লা ব্যুরো / ৩৪৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ এপ্রিল, ২০২২

নির্ধারিত সময়ের মধ্যে কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচন হচ্ছে না। ১৬ মে’র মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ‘ভালোভাবে প্রস্তুতি’র জন্য তা গিয়ে ঠেকেছে ২০ জুনে। নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন না হলে সেখানের দায়িত্ব পালন নিয়ে সিদ্ধান্ত নেবে স্থানীয় সরকার মন্ত্রণালয়।

মঙ্গলবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে কমিশনের প্রথম সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ইসি সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার।

মো. হুমায়ুন কবীর খোন্দকার বলেন, ‘চলতি মাসের শেষের দিকে কমিশনের দ্বিতীয় সভায় কুমিল্লা সিটি করপোরেশন, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে এবং নির্বাচন করা হবে ২০ জুনের মধ্যে।’

ইসি সচিব বলেন, ‘সীমানা সংক্রান্ত কোনো জটিলতা আছে কি না, সেটি জানার জন্য ৭ মার্চ স্থানীয় সরকার মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়। এরপর ৩০ মার্চ এই বিষয়ে আবারও চিঠি দেওয়া হলে ৪ এপ্রিল মন্ত্রণালয় জানায় যে, এই সিটিতে নির্বাচন আয়োজনে কোনো বাধা নেই।’

মো. হুমায়ুন কবীর খোন্দকার আরও বলেন, ‘যেহেতু কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন ইভিএমে হবে। তাই ইভিএমের জন্য প্রস্তুতির বিষয় আছে। সেই জন্য এটি ১৬ মে’র মধ্যে করা যাচ্ছে না। এ জন্য ভালোভাবে প্রস্তুতি নিয়ে এটি ২০ জুনের মধ্যে করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।’

ইসি সূত্রে জানা গেছে, কুসিকে সর্বশেষ ২০১৭ সালের ৩০ মার্চ নির্বাচন অনুষ্ঠিত হয়। আর প্রথম সভা অনুষ্ঠিত হয় একই বছরের ১৭ মে। আইন অনুযায়ী, প্রথম সভা থেকে পরবর্তী পাঁচ বছর হয় নির্বাচিত করপোরেশনের মেয়াদ। সে অনুযায়ী, এই সিটির মেয়াদ শেষ হবে চলতি বছরের ১৬ মে।

মেয়াদ শেষ হওয়ার আগের ১৮০ দিনের মধ্যে ভোটগ্রহণ করতে হয়। সেদিক থেকে গত ১৬ নভেম্বর এই সিটি নির্বাচনের সময় গণনা শুরু হয়েছে।

দুটি পৌরসভাকে একীভূত করে ২০১১ সালে কুমিল্লা সিটি করপোরেশন গঠন করা হয়।

গঠনের পর থেকে মেয়র পদে রয়েছেন মনিরুল হক সাক্কু।


এই ক্যাটাগরির আরো সংবাদ