শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন

রবি আজিয়াটার শেয়ার লেনদেন শুরু ২৪ ডিসেম্বর

নিজস্ব প্রতিবেদক / ৩১৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২১ ডিসেম্বর, ২০২০

শেয়ারবাজার থেকে অর্থ সংগ্রহকারী প্রতিষ্ঠান রবি আজিয়াটার শেয়ার লেনদেন আগামী বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) শুরু হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, রবি আজিয়াটার ডিএসইতে ট্রেডিং কোড: “ROBI” এবং কোম্পানি কোড : ২৭০০৩। এর আগে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) লটারিতে বরাদ্দপ্রাপ্ত শেয়ার শেয়ারহোল্ডারদের বেনিফিসিয়ারি ওনার্স একাউন্ট (বিও হিসাবে) রোববার (২০ ডিসেম্বর) জমা হয়েছে। তাছাড়া গত ১০ ডিসেম্বর, বৃহস্পতিবার ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে কোম্পানির ড্র অনুষ্ঠিত হয়।

রবি শেয়ারবাজার থেকে (নিজস্ব স্টাফ ব্যতিত) সংগ্রহ করে ৩৮৭ কোটি ৭৪ লাখ ২৪ হাজার টাকা। এর মধ্যে যোগ্য বিনিয়োগকারীদের বরাদ্দ ৪০ শতাংশ হিসেবে ১৫৫ কোটি ৯ লাখ ৬৯ হাজার ৬০০ টাকা সংগ্রহ করে। তবে ৬২১ যোগ্য বিনিয়োগকারীর পক্ষে ১ হাজার ৫৮৬ কোটি ৪৩ লাখ ৪০ হাজার টাকার আবেদন জমা পড়েছে। এ অতিরিক্ত আবেদনের পরিপ্রেক্ষিতে যোগ্য বিনিয়োগকারীদের মধ্যে ১৫৫ কোটি ৯ লাখ ৬৯ হাজার ৬০০ টাকার শেয়ার আনুপাতিক হারে বরাদ্দ দেওয়া হয়। তাছাড়া সাধারণ শেয়ারহোল্ডারদের মধ্যেও লটারির মাধ্যমে শেয়ার বরাদ্দ দেওয়া হয়।

চলতি বছরের গত ১৭ নভেম্বর থেকে শুরু হওয়া রবি আজিয়াটার আইপিও আবেদন গ্রহণ চলে ২৩ নভেম্বর পর্যন্ত। এর আগে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৭৪১তম কমিশন সভায় কোম্পানির আইপিও অনুমোদন দেওয়া হয়।

তথ্য মতে, ১০ টাকা অভিহিত মূল্যে ৫২ কোটি ৩৭ লাখ ৯৩ হাজার ৩৩৪টি শেয়ার ইস্যুর মাধ্যমে মোট ৫২৩ কোটি ৭৯ লাখ ৩৩ হাজার ৩৪০ টাকা সংগ্রহ করবে রবি। রবির নতুন শেয়ারের মধ্যে ৩৮৭ কোটি ৭৪ লাখ ২৪ হাজার টাকার শেয়ার আইপিওতে ইস্যু করা হবে বিনিয়োগকারীদের জন্য।  বাকি ১৩৬ কোটি ৫ লাখ ৯ হাজার ৩৪০ টাকার শেয়ার ইস্যু করা হবে কোম্পানির কর্মচারীদের জন্য।

৪ হাজার ৭১৪ কোটি ১৪ লাখ টাকা পরিশোধিত মূলধনের রবির ২০১৯ সালে টার্নওভার হয়েছে ৭ হাজার ৪৮১ কোটি ১৭ লাখ ৪৮ হাজার টাকা। এ টার্নওভার থেকে সব ব্যয় শেষে নিট মুনাফা হয়েছে ১৬ কোটি ৯০ লাখ ৮৯ হাজার টাকা, যা শেয়ারপ্রতি হিসেবে মাত্র ০.০৪ টাকা।এর আগে ২০১৮ সালে রবির ইপিএস ছিল ০.৪৬ টাকা।  তবে ২০১৭ সালে ০.০২ টাকা ও ২০১৬ সালে ১.৮৮ টাকা শেয়ারপ্রতি লোকসান ছিল।রবির ইস্যু ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছে আইডিএলসি ইনভেস্টমেন্টস।


এই ক্যাটাগরির আরো সংবাদ