শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন

নিঝুমদ্বীপের দুর্গম চরে ৫০ লক্ষ কেওড়ার চারা রোপন

নোয়াখালী প্রতিনিধি / ২৮০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২২

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার নিঝুমদ্বীপের দুর্গম চরে সবুজ বেস্টনী করতে কেওড়া গাছের চারা রোপন করা হয়েছে। রোববার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে হাতিয়ার নিঝুমদ্বীপের নতুন জেগে উঠা দুর্গম চর বাহারউদ্দিন (দমারচরে) কেওড়া গাছের চারা রোপন করেন উপ-প্রধান বন সংরক্ষক এবং টেকসই বন ও জীবিকা (সুফল) প্রকল্প পরিচালক গোবিন্দ রায়।

বিভাগীয় বন কর্মকর্তা নোয়াখালী মো. ফরিদ মিঞা জানান, নিঝুমদ্বীপ ও জাহাজমারার আশেপাশে মেঘনা নদীতে নতুন জেগে উঠা দুর্গম চরগুলোতে গত তিন মাসে প্রায় ৫০ লাখ কেওড়া গাছের চারা রোপন করা হয়েছে। ফলে বন ও বনভূমির আয়তন বৃদ্ধি পাবে।

উপ-প্রধান বন সংরক্ষণ কর্মকর্তা গোবিন্দ রায় বলেন, দুর্গম এ চরে বনবিভাগের মাঠ পর্যায়ের লোকজন সবুজ বেস্টুনী তৈরি করার লক্ষ্যে কেওড়া গাছের চারা রোপন করে যাচ্ছে। তিনি নতুন চর বাহা উদ্দিন, নতুন চর ইউনুস’সহ কয়েকটি চর পরিদর্শন করে কেওড়া গাছের চারা রোপন করেন।

তিনি আরও বলেন, উপকূলীয় সবুজ বেস্টনী কার্বনসিংক হিসেবে কাজ করবে, জীব বৈচিত্র সংরক্ষনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং মাছের প্রজজনন ক্ষেত্র তৈরি করে এখানকার মানুষের জীবনমানে পরিবর্তন ঘটাবে।

এ সময় উপস্থিত ছিলেন, জেলার সহকারি বন সংরক্ষক কাজী তারিকুর রহমান, লক্ষ্মীপুর জেলার সহকারি বন সংরক্ষক ফিরোজ আলম চৌধুরী, হাবিবিয়া রেঞ্জ অফিসার নাহিদ হাসান, জাহাজমারা রেঞ্জ কর্মকর্তা এস,এম সাইফুর রহমান প্রমুখ।


এই ক্যাটাগরির আরো সংবাদ