শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন

কক্সবাজারে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

কক্সবাজার ব্যুরো / ২৭৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২২

কক্সবাজার-টেকনাফ সড়কের মরিচ্যা বিজিবির চেকপোস্টের উত্তরের বিল থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৬ ফেব্রুয়ারী) সকালে রামুর খুনিয়াপালং ইউনিয়নের মরিচ্যা চেকপোস্ট এলাকার ফরিদ হাজীর বাড়ির সংলগ্ন এলাকা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।

পুলিশের ধারণা, দুর্বৃত্তরা ওই যুবককে উপর্যুপরি আঘাত করে সড়কের পাশের বিলে ফেলে যায়। নিহতের পরনে ছিল গেঞ্জি ও জিন্সপ্যান্ট। তার শরীরে বিভিন্ন অংশে ছুরিকাঘাতে চিহ্ন রয়েছে। নিহত যুবকের পরিচয় জানার চেষ্টা চলছে। তার বয়স আনুমানিক ২০ বছর।

থানা-পুলিশ ও স্থানীয় ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, সকালে সড়কের পাশ দিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন বিলে রক্তাক্ত অবস্থায় লাশ পড়ে থাকতে দেখে। পরে তারা হিমছড়ি পুলিশ ফাঁড়ি ও রামু থানা-পুলিশকে ঘটনাটি জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। নিহত যুবকের পরিচয় শনাক্তের জন্য সিআইডির ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থলে এসেছে।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, সড়কের পাশে একটি বিলে নিহতের লাশ পড়ে ছিল। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।


এই ক্যাটাগরির আরো সংবাদ