শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩২ অপরাহ্ন

ডিএসইতে সূচক কমলেও বেড়েছে সিএসইতে

বাণিজ্য ডেস্ক / ২৯৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী, ২০২২

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূচক কমলেও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বেড়েছে। এদিন ডিএসই ও সিএসইতে আগের কার্যদিবসের চেয়ে টাকার পরিমাণে লেনদেন বেড়েছে। তবে, শেয়ার বাজারে লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ কোম্পানির শেয়ার ও ইউনিটের দাম কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

দেশের প্রধান শেয়ার বাজার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪.৮৯ পয়েন্ট কমে ৭ হাজার ২৭.৫৫ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইর অন্য সূচকগুলোর মধ্যে শরিয়া সূচক ৪.০৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৪৯৯.৯৭ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ৯.৮২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ৬০২.৩৩ পয়েন্টে।

বৃহস্পতিবার ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ৩৮১ কোম্পানির মধ্যে শেয়ারের দাম বেড়েছে ১৪২টির, কমেছে ১৮৪টির এবং অপরিবর্তিত আছে ৫৫টির। ডিএসইতে এদিন ১ হাজার ২১৮ কোটি ২৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের কার্যদিবসের চেয়ে ১০৩ কোটি টাকা বেশি।

এদিকে, অপর শেয়ার বাজার সিএসইর প্রধান সূচক সিএসইএক্স ৪.১০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১২ হাজার ৩৭৬.০৮ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে সার্বিক সিএএসপিআই সূচক ৬.৩৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২০ হাজার ৬০৪.০২ পয়েন্টে এবং সিএসআই সূচক ৩.৬৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ২৮৭.৬৮ পয়েন্টে।

বৃহস্পতিবার সিএসইতে ৩১২টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১২৭টির, কমেছে ১৪৯টির এবং অপরিবর্তিত আছে ৩৬টির। দিন শেষে সিএসইতে ৪৭ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে প্রায় ২১ কোটি টাকা বেশি।


এই ক্যাটাগরির আরো সংবাদ