শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন

আইভী আর নৌকা একই : আইভী

নারায়ণগঞ্জ ব্যুরো / ২৪৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৩১ ডিসেম্বর, ২০২১

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, আপনাদের জানা দরকার স্থানীয় সরকারের অধীনে যানজটের কিছু নাই। যানজটের জন্য এসপি সাহেব আছে ট্রাফিক ডিপার্টমেন্ট আছে। আমি জানি না আপনারা কেন জেনেশুনে এই প্রশ্নটা করেন। তবে এসপি আমাদের কাছে যে ধরনের সহযোগিতা চায় আমরা সে ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত। আমাদের একটা ট্রান্সপোর্ট মাস্টার প্ল্যান হচ্ছে। তারা বলে দিবে কী ধরনের যানবাহন এ শহরে থাকলে যানজট কমবে। এমআইআরটি লাইন আসছে, এটা আসলে যানজট নিরসন হবে। সারা দেশেই যানজটের সমস্যা।

শুক্রবার সকাল ১১টায় শহরের ১৩ নং ওয়ার্ডে গণসংযোগ চলাকালে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
এ সময় আইভী বলেন, আমি যদি নির্বাচিত হয়ে আসি তাহলে সবচেয়ে বেশি গুরুত্ব দিব খেলার মাঠ ও পার্কের জন্য। যেহেতু মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি শিশুদের জন্য পর্যাপ্ত খেলার মাঠের ব্যবস্থা করে দেয়া-প্রয়োজনে জায়গা একোয়ার করে মাঠ করা এবং খালগুলো খনন করা। প্রথমবার মানুষের চাহিদা ছিল শুধু রাস্তা আর ড্রেন। কিন্তু এখন মানুষের মাঝে ডিমান্ড আসছে আমাদের স্কুল নাই কবরস্থান নাই। এগুলো এবার আমি হিসাব রাখছি। পরবর্তীতে এগুলোর কাজ করবো।

তিনি আরও বলেন, নির্বাচন আসলে এমন হয়। কেউ অভিযোগ তুলবে একটু টান টান অবস্থা থাকবে। কিন্তু দিন শেষে দেখা গেছে সব নির্বাচনই নারায়ণগঞ্জে সুষ্ঠু হয়েছে সুন্দর হয়েছে। এখানে কোনো ধরনের সহিংসতার পর্যায়ে যায়নি। আমি আশা করি এবারও আমরা সহিংসতা পরিহার করে উৎসবমুখর পরিবেশে নির্বাচন করব। আমার কোনো অভিযোগ নেই। উনি প্রচার চালাচ্ছে আমিও চালাচ্ছি। এই দুইদিন পরে দেখবেন সবাই ব্যস্ত হয়ে গেছে প্রচার প্রচারণায়। তখন কেউ কারও বিরুদ্ধে অভিযোগ দেয়ার সময় পাবে না।

আইভী বলেন, আপনারা দেখছেন মানুষ সব জায়গায় গেলেই সাড়া দেয়। এই এলাকাটা (জামতলা) অভিজাতদের এলাকা। শীতের দিন সকলে ঘুমাচ্ছে। তারপরেও অনেক মানুষ বেরিয়ে এসেছে। এলাকার সকল মুরুব্বীরা এখানে আছেন এটা আমার জন্য অনেক সৌভাগ্যের। আমি আশা করি তারা নৌকায় ভোট দিবে। নৌকায় ভোট দিলেই আইভীকে দেয়া হল। আইভী আর নৌকা একই।

তিনি বলেন, আমি আমার আগের কাজ গুলোই সম্পন্ন করব। আপনারা জানেন ওয়াসা আগে ঢাকা থেকে পানি সরবরাহ করত। এখন সিটি করপোরেশনের অধীনে চলে এসেছে। আমি চেষ্টা করব যেন সুপেয় পানিটা জনগণকে পৌঁছে দিতে পারি। আমাদের পাইপ অনেক পুরানো সকল পাইপ পরিবর্তন করব। পাশাপাশি খাল খনন-পুকুর করা মাঠ করা এ কাজ গুলো করতে চাচ্ছি বেশি।

এ সময় বছর ধরে শামীম ওসমানের বিরুদ্ধাচারণ করলেও এখন তাকে বড় ভাই বলে নানা কথা বলা সম্পর্কে জানতে চাইলে তিনি ক্ষুব্ধ হয়ে বলেন, নির্বাচন করছি তৈমূর আলম খন্দকার সাহেবের সাথে আরও সাতজন প্রার্থীর সাথে। সুতরাং আপনাদের প্রশ্ন এখানেই থাকুক। আমি এর বাইরে কোনো কথা বলতে চাই না।


এই ক্যাটাগরির আরো সংবাদ