শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২২ অপরাহ্ন

কুমিল্লায় কাউন্সিলর খুনের প্রধান আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত

কুমিল্লা ব্যুরো / ২৪৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ ডিসেম্বর, ২০২১

কুমিল্লা সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ মো. সোহেল ও তার সহযোগী হরিপদ সাহা হত্যাকাণ্ড মামলার প্রধান আসামী শাহ আলম ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন।

বুধবার গভীর রাতে চাঁনপুর গোমতী নদীর বেড়িবাঁধ এলাকায় এ ঘটনা ঘটে।

শাহ আলম কাউন্সিলরসহ জোড়া খুনের ঘটনায় সরাসরি জড়িত ছিলেন বলে জানিয়েছে পুলিশ। সে সুজানগর বউ বাজার এলাকার মৃত জানু মিয়ার ছেলে।

গোয়েন্দা পুলিশ জানায়, কয়েকজন অস্ত্রধারী গোমতী নদীর বেড়িবাঁধে অবস্থান করার সংবাদ পেয়ে অভিযান চালায় পুলিশ। এসময় আসামীরা পুলিশকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি ছুড়লে পুলিশও গুলি ছোড়ে। একপর্যায়ে সন্ত্রাসীরা পালিয়ে গেলেও শাহ আলম গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকে। পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এঘটনায় আহত হয়েছেন ২ পুলিশ সদস্য। আহত পুলিশ সদস্যদের চিকিৎসার জন্য পুলিশ হাসপাতালে নেয়া হয়েছে।

নিহতরে লাশ কুমিল্লা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে বলে জানায় পুলিশ।

ঘটনাস্থল হতে সন্ত্রাসীদের ব্যবহৃত একটি ৭.৬৫ পিস্তল এবং গুলির খোসা এবং কার্তুজের খোসা উদ্ধার কর হয়েছে।

এর আগে এই মামলার আসামি সাব্বির ও সাজন পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন।


এই ক্যাটাগরির আরো সংবাদ