শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন

বর্জ্য ব্যবস্থাপনায় চসিকের পাইলট প্রকল্প

চট্টগ্রাম ব্যুরো / ২৬৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১ ডিসেম্বর, ২০২১

চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) নগরের বিশৃঙ্খল বর্জ্য ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে পাইলট প্রকল্প শুরু করেছে।

বুধবার দুপুরে পশ্চিম ষোলশহর ওয়ার্ডের নবী নগরে পাইলট প্রকল্পের উদ্বোধন করেন চসিক মেয়র মো. রেজাউল করিম চৌধুরী। ইপসা ও সেভ দ্য চিল্ড্রেন উদ্যোগে প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে চসিক মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেন, নবী নগর এলাকায় ৮০টি বাড়িকে ঘিরে বর্জ্য ব্যবস্থাপনায় চসিক পাইলট প্রকল্প হাতে নেয়া হয়েছে। বর্জ্য ব্যবস্থাপনায় এটি নতুন মাত্রা যোগ হলো। এই প্রকল্পে প্রতিটি বাড়িকে একই রঙে সাজিয়ে প্রতিটি গলি ও বাড়ির সামনে ময়লা ফেলার জন্য বিন বসানো হয়েছে। সেই সাথে জনসচেতনতা ও পরিস্কার পরিচ্ছন্নতা বিষয়ে উদ্বুদ্ধকরণে দেয়ালে চিকা ও আলপনা আঁকা হয়েছে। জনগণ সচেতন হলে এই পাইলট প্রকল্প সফল হবে। পরীক্ষামূলকভাবে গৃহীত এই পাইলট প্রকল্প সফল হলে তা অনুসরণ করে নগরীর ৪১টি ওয়ার্ডে কাউন্সিলরদের মাধ্যমে পরবর্তীতে বাস্তবায়ন করা হবে।

চসিক বর্জ্য স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান কাউন্সিলর মোবারক আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন প্যানেল মেয়র মো. গিয়াস উদ্দিন, কাউন্সিলর আবদুস সালাম মাসুম, নূর মোস্তফা টিনু, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর জেসমিন পারভীন জেসি, মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম, প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক, উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মোরশেদুল আলম চৌধুরী, ইপসার উপ-পরিচালক নাছিম বানু, সেভ দ্য চিল্ডেন’র ম্যানেজার সাইমুন রহমান, নবী নগর উন্নয়ন কমিটির সভাপতি ইলিয়াছ মিয়া তালুকদার ও সাধারণ সম্পাদক এস.এম সেলিম প্রমুখ।


এই ক্যাটাগরির আরো সংবাদ