শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন

আট সপ্তাহের জন্য ছিটকে গেলেন নেইমার

স্পোর্টস ডেস্ক / ৩০৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ নভেম্বর, ২০২১

এ বছর আর মাঠে নামা হচ্ছেনা প্যারিস সেইন্ট জার্মেইর (পিএসজি) ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারের। রোববার সেইন্ট-এতিয়েনের বিপক্ষে লিগ ওয়ানের ম্যাচে শেষ মুহূর্তে বাম গোঁড়ালির গুরুতর ইনজুরিতে পড়ে মাঠের বাইরে চলে গেছেন নেইমার। 

পুরোপুরি সুস্থ হয়ে উঠতে ছয় থেকে আট সপ্তাহ সময় লাগতে পারে বলে জানিয়েছে পিএসজি।

এক বিবৃতিতে পিএসজি জানিয়েছে, ‘সোমবার রাতে বিভিন্ন পরীক্ষার পর নেইমারের বাম গোঁড়ালির লিগামেন্টে ইনজুরি ধরা পড়েছে। আগামী ৭২ ঘন্টার মধ্যে এ ব্যপারে আরও বিস্তারিত জানা যাবে।’

এবারের মৌসুমে পিএসজির হয়ে নেইমার ১৫ ম্যাচের মধ্যে ১৩টিতে মূল একাদশে খেলেছেন। ফ্রান্সের ক্লাবটিতে আসার পর থেকেই গত চার বছর বিভিন্ন ইনজুরিতে ক্যারিয়ার ক্ষতিগ্রস্ত হয়েছে ব্রাজিল তারকার। রোববার সেইন্ট-এতিয়েনের মাঠে একেবারে শেষ মুহূর্তে তার এই ইনজুরি সত্যিই হতাশাজনক।

নেইমারের টুইটার এ্যাকাউন্টে সোমবার পোস্ট করা এক ভিডিওতে দেখা গেছে, নেইমার বাম পায়ে প্রেসোথেরাপি বুট পড়ে আছেন।

এর আগে ম্যাচ শেষে ইন্সটাগ্রামে নেইমার লিখেছিলেন, ‘এটা একজন ক্রীড়াবিদের জীবনে সত্যিই দারুন এক দুর্ভাগ্যের অধ্যায়। আমার জীবনে প্রায়ই এই মুহূর্তগুলো আসছে। বারবারই আমি তা কাটিয়ে সামনে এগিয়ে গেছি। আশা করছি, এবারও আরো বেশি শক্তিশালী ও সাহস নিয়ে মাঠে ফিরতে পারবো।’

ধারণা করা হচ্ছে, ফেব্রুয়ারির মাঝামাঝি নাগাদ চ্যাম্পিয়ন্স লিগের শেষ ১৬’র ম্যাচে নেইমার দলে ফিরতে পারবেন। গ্রুপ-এ’র রানার্স-আপ হিসেবে ম্যানচেস্টার সিটির পিছনে থেকে পিএসজি ইউরোপীয়ান প্রতিযোগিতার নকআউট পর্ব নিশ্চিত করেছে।

এদিকে, নেইমারের দল ব্রাজিলও ইতোমধ্যেই বাছাইপর্ব পার করে কাতার বিশ্বকাপের মূল মঞ্চের টিকিট নিশ্চিত করেছে। যদিও বাছাইপর্বে ব্রাজিলের এখনও কয়েকটি ম্যাচ বাকি রয়েছে। আগামী ২৭ জানুয়ারি ও ১ ফেব্রুয়ারি ইকুয়েডর ও প্যারাগুয়ের বিপক্ষে ব্রাজিলের পরবর্তী ম্যাচগুলোতে নেইমারকে দেখা যাবে না।


এই ক্যাটাগরির আরো সংবাদ