শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪০ অপরাহ্ন

রোহিঙ্গা ক্যাম্প থেকে সন্ত্রাসী অস্ত্রসহ গ্রেফতার

কক্সবাজার ব্যুরো / ২৫৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৯ নভেম্বর, ২০২১

কক্সবাজারের টেকনাফের নয়াপাড়া নিবন্ধিত ক্যাম্প এলাকায় অভিযান চালিয়ে দেশীয় তৈরি একটি ওয়ান শুটার গানসহ রোহিঙ্গা সন্ত্রাসী আব্দুর রহিম প্রকাশ রইক্কাকে (৩৪) গ্রেফতার করেছে (এপিবিএন) পুলিশ।

সোমবার সকালে ঐ ক্যাম্প এলাকা থেকে অস্ত্রসহ তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃত রোহিঙ্গা ওই ক্যাম্পের বাসিন্দা হাবিবুর রহমানের ছেলে। এপিবিএন পুলিশের দাবী, গ্রেফতার সেই রোহিঙ্গা সন্ত্রাসী সালমান শাহ গ্রুপের সক্রিয় সদস্য।

সোমবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) অধিনায়ক এসপি মোহাম্মদ তারিকুল ইসলাম তারিক।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে নয়াপাড়া রেজিস্ট্রার ক্যাম্পে এপিবিএনের একটিটিম অভিযান পরিচালনা করে।এসময় ডি ব্লকের বটতলা মোড় থেকে সালমান শাহ গ্রুপের দুর্ধর্ষ সন্ত্রাসী আব্দুর রহিম প্রকাশ রইক্কাকে (৩৪) গ্রেফতার করতে সক্ষম হয়। তার হেফাজতে থাকা দেশীয় তৈরি একটি ওয়ান শুটার গান উদ্ধার করা হয়।

তিনি আরো বলেন, সেই রোহিঙ্গা সন্ত্রাসী সালমান শাহ গ্রুপের সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে অপহরণ,চাঁদাবাজি,ছিনতাই,মারামারিসহ নানা অপরাধ সংঘটনের অভিযোগ রয়েছে। এসব অভিযোগে তার বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় একাধিক মামলা রয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ