শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন

আয়কর রির্টানের সময় বাড়ানো হবে না

বাণিজ্য ডেস্ক / ২৯৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ নভেম্বর, ২০২১

এবছর ব্যক্তিশ্রেণির করদাতাদের বার্ষিক আয়কর বিবরণী বা রিটার্ন জমা দেওয়ার সময় বাড়ানো হবে না। তবে নির্ধারিত সময়ে আয়কর রিটার্ন জমা না দিতে পারলে আইনানুযায়ী সময় চেয়ে আবেদন করতে পারবেন।

নভেম্বর মাসের ৩০ তারিখ পর্যন্ত আয়কর রিটার্ন জমা দেওয়া যাবে। করোনা মহামারির কারণে এবছর আয়কর মেলা হচ্ছে না। তবে করদাতাদের সুবিধার জন্য প্রতিটি কর অঞ্চলে কর মেলার পরিবেশে রিটার্ন গ্রহণ, কর শনাক্তকরণ নম্বর (টিআইএন) প্রদান, কর তথ্যসেবা প্রদান করা হচ্ছে। রিটার্ন দাখিলের পর করদাতাদের তাৎক্ষণিকভাবে প্রাপ্তি স্বীকারপত্রও দেওয়া হচ্ছে।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্য (আয়কর নীতি) মো. আলমগীর হোসেন জানিয়েছেন, করোনা পরিস্থিতির কারণে এবার করমেলা হচ্ছে না। তবে গত ১ নভেম্বর থেকে করমেলার পরিবেশে কর অঞ্চলগুলোতে রিটার্ন দাখিলসহ সব ধরনের করসেবা প্রদান করা হচ্ছে।

রিটার্ন দাখিলের নির্ধারিত সময় ৩০ নভেম্বরের পর এবার আর সময় বাড়ানো হবে না। তাই নির্ধারিত সময়ের মধ্যে করদাতাদের রিটার্ন দাখিলের অনুরোধ করেছেন তিনি।

তিনি আরও বলেন, গত বছর করোনা পরিস্থিতি বিবেচনা করে রিটার্ন দাখিলের সময় এক মাস বাড়ানো হয়েছিল। তবে এবার আর সেটা করা হচ্ছে না। দেশের মোট ৩১টি কর অঞ্চলের সবগুলোতে করদাতাদের উপস্থিতি রয়েছে। তারা নির্বিঘ্নে সেখানে রিটার্ন দাখিল করছেন। বর্তমানে দেশে ৬০ লাখের অধিক কর শনাক্তকরণ নাম্বারধারী (টিআইএন) আছেন। তাদের মধ্যে ২৪ লাখের মতো টিআইএনধারী রিটার্ন দাখিল করেছেন।

সূত্র: বাসস


এই ক্যাটাগরির আরো সংবাদ