শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন

পুঁজিবাজারে সূচক বেড়েছে

বাণিজ্য ডেস্ক / ২৯৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১০ নভেম্বর, ২০২১

ব্যাংক, বিমা ও আর্থিক প্রতিষ্ঠানসহ ৩০১ প্রতিষ্ঠানের শেয়ারের দাম বৃদ্ধির মধ্যদিয়ে দেশের পুঁজিবাজারে লেনদেন হয়েছে। বুধবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক বেড়েছে ১১৪ পয়েন্ট। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক বেড়েছে ৩৬১ পয়েন্ট।

অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম বৃদ্ধির পাশাপাশি সূচক এবং লেনদেন বেড়েছে। এর আগের দিনও (মঙ্গলবার) সূচকের বড় উত্থান হয়েছিল।
বুধবার ডিএসইতে লেনদেন হওয়া ৩৭৫ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দাম বেড়েছে ৩০১টির, কমেছে ৪৩টির, অপরিবর্তিত রয়েছে ৩১টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।

বেশিরভাগ কোম্পানির দাম বৃদ্ধির ফলে দেশের প্রধান পুঁজিবাজার ডিএসইর প্রধান সূচক ১১৪ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৯৮২ পয়েন্টে অবস্থান করছে।

অপর দুই সূচকের মধ্যে ডিএসইএক্স আগের দিনের চেয়ে ২৪ এবং ডিএস৩০ সূচক আগের দিনের চেয়ে ৪৪ পয়েন্ট বেড়েছে। এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ১ হাজার ১৬৩ কোটি ৭৮লাখ ৮১ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিল ১ হাজার ৭ কোটি ৭৫ লাখ ৯৬ হাজার টাকা।

সিএসইতে লেনদেন হওয়া ২৮২টি প্রতিষ্ঠানের মধ্যে ২২৮টির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ৩০টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪টি শেয়ারের দাম।

এ বাজারে লেনদেন হয়েছে ৩৫ কোটি ২৯ লাখ ৫২ হাজার ৯১৭ টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিল ২৩ কোটি ৭৭ লাখ ৯০ হাজার ৩৫৬ টাকা।


এই ক্যাটাগরির আরো সংবাদ