শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন

গাজীপুরে ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

গাজীপুর প্রতিনিধি / ৩৮১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৩০ অক্টোবর, ২০২১

গাজীপুরে ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। গ্রেফতাররা হলো- নড়াইলের লোহাগড়া থানার মৌলভী ধানারই গ্রামের আব্দুস সালামের ছেলে বায়েজিদ হোসেন তুহিন (৪২) ও তুহিনের স্ত্রী মোছা. পারভীন (২৩)। তারা গাজীপুর সিটি করপোরেশনের সালনা এলাকার গিয়াস উদ্দিনের বাড়ির ভাড়াটিয়া।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সদর থানার ওসি মো: রফিকুল ইসলাম জানান, শুক্রবার দিবাগত রাতে সালনা এলাকার গিয়াস উদ্দিনের ভাড়া বাড়ির তিনতলা ভবনের উত্তর পাশের ফ্লাটে তুহিন-পারভীন দম্পতির কক্ষে ইয়াবার চালান বিক্রয় করা হচ্ছে- এমন খবরে অভিযান চালায় গোয়েন্দা পুলিশ। এসময় তাদের ঘরে থাকা আলমারি ও পলিথিনের ব্যাগ থেকে ৭ হাজার ৮০০ পিস ইয়াবা ট্যাবল্টে জব্দ এবং তাদের গ্রেফতার করা হয়।

এ ব্যাপারে গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশের (দক্ষিণ) এস আই মো: আবুল হাসান বাদী হয়ে জিএমপি’র সদর থানায় তাদের বিরুদ্ধে মামলা করেছেন। শনিবার সকালে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।


এই ক্যাটাগরির আরো সংবাদ